‘আমার বলতে কোনও দ্বিধা নেই…’, পন্থের খারাপ ফর্ম নিয়ে মুখ খুললেন সঞ্জীব গোয়েঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএলে শুরুটা ভাল ছিলনা লখনউ সুপার জায়ান্টসের। বিশেষ করে অধিনায়ক ঋষভ পন্থের। ব্যাট হাতে হতাশাজনক পারফরম্যান্সের পাশাপাশি তার অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। এখনও পর্যন্ত ৪টি ম্যাচের মধ্যে দু’টিতে হেরেছে LSG। আর তার জেরে সমালোচনার তীর এসেছে পন্থের দিকে। লখনউয়ের ফ্যান থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটার, কেউ বাদ নেই। এমন সময়ে ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে অধিনায়কের সঙ্গে লখনউয়ের মালিক সঞ্জীব গোয়েঙ্কার মাঠের মধ্যেই উত্তপ্ত আলোচনা ধরা পড়েছে।

তবে সব সমালোচনার মাঝেও অধিনায়কের পাশে দাঁড়ালেন সঞ্জীব গোয়েঙ্কা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন—“আমি আগেও বলেছি, আবারও বলছি—পন্থ একজন দুর্দান্ত ক্যাপ্টেন। তার সেরা অধিনায়কত্ব আমরা এখনও দেখিনি।” লখনউয়ের কর্ণধারের কথায়, ‘ওকে (পন্থ) রিটেইন না করার পর থেকেই আমরা গোটা দলটা ওকে ঘিরেই গঠন করি। আমরা ওকে ২৭ কোটিতে দলে নিয়েছি। যদি দরকার হতো ২৮ কোটিও খরচ করতাম।’ তিনি আরও জানান, ‘এই বছরের LSG আগের থেকে একেবারেই আলাদা। এবার দলের প্রতিটি খেলোয়াড়ের মধ্যে জেতার খিদে এবং একদম আলাদা ধাঁচের ইচ্ছাশক্তি কাজ করছে।’

তবে অধিনায়কের ফর্মে না থাকায় ব্যাটিংয়ের পুরো দায়টা পড়েছে নিকোলাস পুরানের  কাঁধে। ওয়েস্ট ইন্ডিজের-এর এই তারকা তিন ম্যাচে ১৮৯ রান করে ইতিমধ্যেই রান তালিকায় শীর্ষে। প্রথম ম্যাচেই তার ৭৫ রানের ইনিংস, এরপর ৭০ ও ৪৪ রানের ধারাবাহিকতা তাকে আলাদা জায়গায় পৌঁছে দিয়েছে। বোলিং বিভাগে একমাত্র শার্দূল ঠাকুর ও নবাগত দিগ্বেশ সিং রাঠি ছাড়া এখনও পর্যন্ত কেউই খুব একটা নজর কাড়তে পারেননি।

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ