১৩ টি শহর জুড়ে IPL-এর উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন বলি তারকারা

টুর্নামেন্টের প্রথম ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে। এছাড়াও অনুষ্ঠানে গাইতে পারেন শ্রেয়া ঘোষাল, করণ আউজলার মতো জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। যার জন্যে সারা বছর অপেক্ষা করতে থাকেন ক্রিকেট প্রেমীরা। ইতিমধ্যেই আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ২২ মার্চ কলকাতা ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে IPL-এর প্রথম ম্যাচ। খেলবে কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। সুতরাং উদ্বোধনী অনুষ্ঠানও হবে কলকাতা ইডেন গার্ডেনে। তবে এর আগে, উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে একটি বড় আপডেট সামনে এসেছে।

জানা গিয়েছে, এবার IPL-এর ১৩টি ভেন্যুতে ১৩টি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সলমান খান, বরুণ ধাওয়ান, ক্যাটরিনা কাইফ, তৃপ্তি ডিমরি, অনন্যা পান্ডে, মাধুরী দীক্ষিত, জাহ্নবী কাপুর, দিশা পাটানি, অরিজিৎ সিংহ এবং শ্রদ্ধা কাপুরের মতো একাধিক বলিউড তারকারা আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন। টুর্নামেন্টের প্রথম ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে। এছাড়াও অনুষ্ঠানে গাইতে পারেন শ্রেয়া ঘোষাল, করণ আউজলার মতো জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা। ১৩ টি শহরে আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। প্রতিবেদন অনুসারে, সূত্র জানিয়েছে, বিসিসিআই টুর্নামেন্টে একটি নতুন ছোঁয়া দিতে চাইছে।

যাতে সমস্ত শহরের স্টেডিয়ামে উপস্থিত দর্শক উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করতে পারেন। প্রতিটি স্থানে জাতীয় ও স্থানীয় শিল্পীদের প্রদর্শনীর সুযোগ দেওয়া হবে। জানা গিয়েছে, কলকাতা ইডেন গার্ডেনে শাহরুখ খান এবং প্রিয়াঙ্কা চোপড়াও পারফরম্যান্স করবেন। যার ফলে প্রায় দু দশক পরে শাহরুখ-প্রিয়াঙ্কাকে একসঙ্গে দেখতে পারবেন ভক্তরা। থাকবেন সলমান খানও।

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি