যুদ্ধবিরতি ঘোষণা হতেই IPL-এর নতুন তারিখ ঘোষণার সিদ্ধান্ত BCCI-এর

তবে ভারত- পাকিস্তানের যুদ্ধ বিরতি হতেই পুনরায় IPL-এর নতুন তারিখ নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে BCCI। BCCI শীঘ্রই নতুন তারিখের ঘোষণা দিতে পারে বলে সূত্রের খবর।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘যুদ্ধ বিরতি চাইছে ভারত-পাকিস্তান’, এমনটা দাবি করেই শনিবার (১০ মে) দুপুরে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরেই দু-দেশের ডিজিএমদের মধ্যে জরুরী বৈঠক হয়। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় যে, উভয় দেশই আজ বিকেল ৫ টা থেকে আকাশ, জল, এবং স্থলে অবিলম্বে আক্রমণ বন্ধ করবে। পাশাপাশি বিদেশ সচিব বিক্রম মিস্রি আরও জানিয়েছেন যে, আগামী ১২ মে উভয় দেশের কর্মকর্তারা পরবর্তী কৌশল নিয়ে আলোচনা করবেন। আর আগামী ৪৩ ঘন্টা দুই দেশ সবরকম যুদ্ধ থেকে বিরত থাকবে। পহেলগাঁও সন্ত্রাসী হামলার প্রতিবাদে গত ৭ মে পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ অভিযানে নেমেছিল ভারত। পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে অবস্থিত ৯ টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে দিয়েছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী। এবং এই হামলায় খতম হন ৫ কুখ্যাত জঙ্গি। এরপরেই পাল্টা আক্রমণ করে ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলিতে পাল্টা আক্রমণ করে পাকিস্তান। ভারত-পাকিস্তানের এই যুদ্ধ আবহে স্থগিত করে দেওয়া হয়েছিল IPL।

এক সপ্তাহ পরে দেশের মাত্র তিনটি স্টেডিয়ামে IPL খেলা হবে সেটাও জানিয়ে দিয়েছিল BCCI। তবে ভারত- পাকিস্তানের যুদ্ধ বিরতি হতেই পুনরায় IPL-এর নতুন তারিখ নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে BCCI। BCCI শীঘ্রই নতুন তারিখের ঘোষণা দিতে পারে বলে সূত্রের খবর। এখনও পর্যন্ত আইপিএলের মোট ৫৭ টি ম্যাচ সম্পন্ন হয়েছে। ৮ মে জম্মু-কাশ্মীরের ধর্মশালায় দিল্লি ক্যাপিটালস এবং পঞ্জাব কিংসের খেলা আচমকাই বন্ধ করে দেওয়া হয়। মাঠের সমস্ত আলো নিভিয়ে দর্শকদের বেরিয়ে যেতে বলা হয়। সেদিন মাত্র ১০ ওভার হয়েছিল ম্যাচের। কারণ সেদিন জম্মুকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র মিসাইল ফেলে পাকিস্তান। এমন পরিস্থিতিতে খেলা বন্ধ করে দেওয়া হয়। তবে এই ম্যাচটি পুনরায় হবে কিনা জানা যায়নি।

এদিন পঞ্জাব কিংস প্রথম ব্যাট করতে নেমে ১২২ রান তুলেছিল। জানা গিয়েছে, এখনও ১২ টি ম্যাচ বাকি। এরপর ৪ টি প্লে অফ হবে। আর কোযালিফাযার ১ এবং এলিমিনেটর হায়দরাবাদে অনুষ্ঠিত হবে এবং কোযালিফাযার ২ কলকাতায় অনুষ্ঠিত হবে। তবে এবার দেখা যাক, আইপিএল শুরুর তারিখ কবে ঘোষণা করে BCCI। তবে এই প্রথম নয় যে, খেলা চলতে চলতে বন্ধ করে দেওয়া হয়েছে IPL। এর আগে ২০০৯ সালে লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছিল আইপিএল। করোনার কারণে ২০২০ সালের আইপিএল সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু পরে খেলোয়াড়রা করোনা আক্রান্ত হওয়ায় বন্ধ করে দেওয়া হয় IPL। ২০২৪ সালেও লোকসভা নির্বাচনের কারণে দুই ভাগে IPL অনুষ্ঠান পরিচালিত হয়েছিল।

ডিএসপির বাড়িতে আচমকা হানা এসিবির, উদ্ধার নোটের ‘পাহাড়’! কত টাকা পাওয়া গেল

মানা হল শ্রমিকদের দাবি, হুগলির ব্রেথওয়েট কারখানায় উড়ল গেরুয়া আবির

কলকাতা-হাওড়ায় ২৭ নভেম্বর পুরভোট? গণনা হতে পারে ২ ডিসেম্বর

বিশেষ ক্লাসের নামে ডেকে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

জ্ঞানেশের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় বিরোধীদের

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

‘মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন,’ অন্তর্বর্তী জামিন দিয়ে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

’৪৮ ঘন্টার মধ্যে কুর্সি ছাড়ুন’, জ্ঞানেশকে সময়সীমা আরশোলাদের, দেশজুড়ে আন্দোলনের হুমকি

ভিক্ষাং দেহি! খিদে মেটাতে ভারত থেকে ২ লক্ষ টন গম নিচ্ছে তারেক সরকার

লক্ষ্মীবারে রক্তাক্ত শেয়ারবাজার, এক ধাক্কায় ১২০০ পয়েন্ট কমল সেনসেক্স

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৫

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার

৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির

খুঁটিতে ধাক্কা লেগে দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, জীবন্ত পুড়ে মৃত ২