প্লে-অফে খেলার ক্ষীণ আশা বাঁচিয়ে রাখতে হায়দরাবাদের বিরুদ্ধে নামছে লখনউ

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএলের শেষ চারে অর্থা‍ৎ প্লে-অফের তিন দলই চূড়ান্ত হয়েছে। চতুর্থ দল হিসাবে কারা খেলবে, তা নিয়ে জোর টক্কর চলছে তিন দলের মধ্যে। ওই তিন দল হল-মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টস। তবে এর মধ্যে ক্ষীণ আশা রয়েছে ঋষভ পন্থদের। বাকি দুই দল তাদের পরবর্তী ম্যাচগুলোতে হারলে এবং লখনউ সব ম্যাচ জিতলেই প্লে-অফে পৌঁছনোর ছাড়পত্র পাবে সঞ্জীব গোয়েঙ্কার দল। এমন কঠিন সমীকরণ নিয়ে আজ সোমবার (১৯ মে) সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে লখনউ সুপার জায়ান্টস।

শুরুটা ভাল করলেও শেষ তিন ম্যাচ হেরে কার্যত প্লে-অফে খেলা কঠিন করে ফেলেছছেন ঋষভ পন্থরা। শুরুতে দলের দুই ওপেনার মিচচেল মার্শ ও নিকোলাস পুরান দারুন খেললেও ইদানিং ফর্মে নেই। চলতি আইপিএলের সবচেয়ে দামী খেলোয়াড় ঋষভ পন্থ, ডেভিড মিলাররা নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। গোড়াপত্তন ভাল না হওয়ায় মাঝের ও নিচের সারির ব্যাটারদের উপরে যে চাপ এসে পড়ছে তা ঠিকভাবে সামাল দিতে পারছেন না। তবে আবেশ খান, দিগবেশ রাঠিরা প্রতিপক্ষকে খানিকটা হলেও নাস্তানাবুদ করতে পারছেন।

উল্টোদিকে সানরাইজার্স হায়দরাবাদ আগেই হতশ্রী পারফরম্যান্সের কারণে প্লে-অফ থেকে ছিটকে গিয়েছে। অভিষেক শর্মা-অভিনব মনোহর-অনিকেত বর্মারা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি। যার উপরে বিশেষ ভরসা রেখেছিলেন হায়দরাবাদ কর্ণধার কাব্যা মারান, সেই ট্র্যাভিস হহেড ডাহা ফেল। উল্টে দেশে ফিরে করোনায় আক্রান্ত হওয়ায় তার ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। ব্যাটিংয়ের চেয়েও হায়দরাবাদের বোলিং যথেষ্ট দুর্বল। মহম্মদ শামি দলের হয়ে বোঝা হয়ে দাঁড়িয়েছেন। হর্ষল পটেল, জয়দেব উনাদকট, এসান মালিঙ্গারা বিপক্ষের কাছে ত্রাস হয়ে উঠতে পারছেন না। শুধুমাত্র অধিনায়ক প্যাট কামিন্স বিপক্ষের ব্যাটারদের নাস্তানাবুদ করতে সক্ষম হচ্ছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, যেহেতু প্লে অফ থেকে ছিটকে গিয়েছে, তাই অনেকটা খোলা মনে খেলতে পারবেন কামিন্সরা।

মুখোমুখি সাক্ষাতে অবশ্য হায়দরাবাদের চেয়ে কয়েক যোজন এগিয়ে লখনউ। দুই দলের মধ্যে এখনও পর্যন্ত পাঁচ বার দেখা হয়েছে। তার মধ্যে চার বারই জিতেছে লখনউ। একবার মাত্র জয় পেয়েছে হায়দরাবাদ। চলতি আইপিএলে প্যাট কামিন্সদের হারিয়ে ৫ উইকেটে জয় হাসিল করেছিল লখনউ।

অসমে বন্যায় মৃত বেড়ে ৬১, দুর্ভোগে ৭ লক্ষ মানুষ

‘ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না’, বিধানসভা থেকে অভিষেককে তীব্র কটাক্ষ শুভেন্দুর

দুপুরের খাবার জমে যাবে! বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁ স্টাইল ফিশ কোরমা

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানিয়ে সিজেপি ও ছাত্রদের সমর্থন তামিল অভিনেত্রীর

কলকাতায় আসতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, যুবভারতীতে সাম্বা ম্যাজিক?

‘শতাধিক মহিলাকে যৌন নির্যাতন করেছেন’, আদালতে চিকিৎসকের বিরুদ্ধে মুখ খুললেন অভিযুক্ত নার্স

‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

আন্দোলনের নামে তাণ্ডব কলকাতায়, সাংবাদিক হেনস্তার প্রতিবাদে পথে নামছেন বিধায়করা

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

ধর্মতলা ছাত্র বিক্ষোভে পুলিশের কড়া পদক্ষেপ, হেয়ার স্ট্রিট থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের

কানাডায় উদ্ধার ২৩ বছরের ভারতীয় তরুণীর দেহ, গ্রেফতার লিভ-ইন পার্টনার

মহারাষ্ট্র টেট প্রশ্নফাঁস কাণ্ডে বড় সাফল্য, বিহার থেকে গ্রেফতার মূল অভিযুক্ত