কেকেআর অধিনায়ক হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন অজিঙ্কা রাহানে

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের আইপিএল ট্রফি জেতার স্বপ্ন রবিবারেই ভেঙে গিয়েছে কেকেআরের। হার দিয়ে শুরু ও হার দিয়েই শেষ করে  এবারের মতো বিদায় নিয়েছেন অজিঙ্কা রাহানেরা। শুরুটা একেবারে খারাপ করেছিল কলকাতা। প্রথম ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতেই হেরে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে চলে যায়। তবে, তারা শেষ আট ম্যাচের মধ্যে ছয়টিতে জিতে অসাধারণ ভাবে প্রত্যাবর্তন করে এবং প্লে-অফে খেলার আশা বাঁচিয়ে রাখে। কিন্তু শেষ বেলায় রাজস্থান মাত দেয় কলকাতাকে। গোটা মরশুম জুড়ে দলের গতিপথ এবং ব্যাট হাতে রাহানের নিজের ফর্ম নিয়ে উঠেছিল প্রশ্ন। এই সব বিষয় নিয়েই এবার মুখ খুলেছেন কেকেআর অধিনায়ক। অজিঙ্কা রাহানে জোর দিয়ে বলেছেন, আইপিএলের চলতি মরশুমে দল বিপর্যয়ের মুখে পড়লেও তিনি কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্ব ছাড়ার কথা কখনও ভাবেননি। আগামীতে কি করবেন ম্যাচ শেষে সে কথাও জানিয়ে দিয়েছেন।

রবিবার ( ২৪ মে) ঘরের মাঠে শেষ ম্যাচে দিল্লির কাছে হারের পর পর রাহানে বলেন, দল যখন খারাপ সময়ের মধ্যে দিয়ে যায়, তখন দৃঢ়তা দেখানোটা জরুরি। এর পরেই তিনি নিজেকে নিয়ে বলেন, ‘আমি সারাজীবন ভালো মনোভাব নিয়ে ক্রিকেট খেলেছি। চরিত্র আমার কাছে সবসময়ই খুব গুরুত্বপূর্ণ ছিল।’ অধিনায়কের পদ থেকে সরে যাওয়ার কথা ভেবেছিলেন কিনা এমন প্রশ্নের জবাবে রাহানে বলেন, “আমি কখনো পিছু হটি না। যখন দল বিপদে থাকে, যখন দল কঠিন সময়ের মধ্যে দিয়ে যায়, তখন নিজের চরিত্র দেখানোটা খুব জরুরি। আমি কখনো পদত্যাগ করি না। যখন দল কঠিন সময়ের মধ্যে দিয়ে যায়, তখন নিজের চরিত্র দেখানোটা জরুরি।  চাপ তো থাকেই। এটা খুবই স্বাভাবিক, কিন্তু চাপটা তাদের উপরেই থাকে যারা সুবিধা পায়। সবাই এই চাপ সামলাতে পারে না। আমার জন্য, শক্ত থাকা এবং আতঙ্কিত না হওয়াটা জরুরি ছিল। যখন আপনি ৫-৬টা ম্যাচ হেরে যান, তখন মনোযোগ অতীত এবং ভবিষ্যতের দিকে চলে যাওয়াটা খুব সহজ হয়ে যায়।’

আরও পড়ুন: তৈরি প্লে অফের সূচি, কার বিরুদ্ধে কে? পড়ুন বিস্তারিত

ব্যাট হাতে রাহানে নিজেও   হতাশাজনক মরশুম কাটিয়েছেন। এই অভিজ্ঞ ওপেনার ১৪ ম্যাচে ১৩৫ স্ট্রাইক রেটে ৩৩৫ রান করেছেন। পাওয়ারপ্লে-র বাইরে তার স্ট্রাইক রেটও ছিল  খুব কম। এই ফর্ম নিয়ে বলেছেন, ‘যেকোনো সময় পরিস্থিতি পাল্টে যেতে পারে। আমরা অনেক ম্যাচ ও সিরিজে দেখেছি কীভাবে পরিস্থিতি বদলে যায়। সেই মনোভাব ও চরিত্র বজায় রাখাটা খুব জরুরি। আমি কখনো পিছু হটি না।  পদত্যাগ করার সেই চিন্তা আমার মাথায় কখনো আসেনি।’ 

 

নিরামিষের পদ খুঁজছেন? রান্না করুন সাবেকি কায়দার লাউ শাকের চচ্চড়ি

Asian Games 2026: স্মৃতি-শেফালির চওড়া ব্যাটে ভর করে শ্রীলঙ্কাকে ২১৭ রানের টার্গেট দিল ভারত

মালদহে বিজেপি প্রার্থী ও পরিবারের উপর হামলার অভিযোগ! আহত ৬, কাঠগড়ায় তৃণমূল নেতা

পুজোর মধ্যেই ভোটের বাদ্যি, ষষ্ঠীর দিনেই কোয়েলের ছেড়ে দেওয়া রাজ্যসভা আসনে নির্বাচন

হার্ট অ্যাটাকের সময় বাড়িতে একা? নিজেকে সামলাতে মাথায় রাখুন এই ৪ পদ্ধতি

গনেশ উৎসব চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা! ফুটন্ত সম্বরের পাত্রে পড়ে মৃত্যু মহিলার

ডেডলাইন শেষ, স্পিকারের নোটিসের জবাব দিতে আরও ৪ সপ্তাহ সময় চাইছেন সুদীপ-কাকলিরা

সুখবর! পুজো পরেই অ্যাকাউন্টে ঢুকবে আবাসের ৬০ হাজার টাকা, পাবেন ৩০ লক্ষ পরিবার

প্রথমবার কোচবিহারে শুভেন্দু, জলদাপাড়ায় নামকরণ করবেন দুই হস্তীশাবকের

নিম্নচাপের জেরে সকাল থেকেই বৃষ্টি, আরও বাড়বে দাপট! রাজ্যের কোন কোন জেলায় ভারী বর্ষণ?

টাইফুন ‘দুজুয়ান’-এর তাণ্ডবে বিপর্যস্ত জাপান! ভূমিধসে মৃত ২, নিখোঁজ একাধিক

বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পর গুহাতেই সংসার! সন্তানদের নিয়ে ‘পাতালঘরে’ ফিলিস্তিনি পরিবার

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, কুলুতে খাদে গাড়ি পড়ে মৃত ৪

ভাঙড় কলেজে বিক্ষোভ ও অশান্তির ঘটনায় গ্রেফতার ৪, ধৃতদের আজই পেশ আদালতে