তৈরি প্লে অফের সূচি, কার বিরুদ্ধে কে? পড়ুন বিস্তারিত

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: রাজস্থান রয়্যালস জিততেই অঙ্ক পরিষ্কার। কোন কোন টিম যাচ্ছে আইপিএলের প্লে অফে সেটাই জানা গেল আজ, রবিবার(২৪ মে)। প্লে অফের সূচিতে গতবার ২০২৫-এর চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাত টাইটানস ও সানরাইজার্স হায়দরাবাদ আগেই পৌঁছে গিয়েছিল। কে হবে চতুর্থ দল, এই সাসপেন্স ছিল আজ, রবিবার সন্ধ্যা অবধি। কিন্তু ওয়াংখেড়েতে ৩০ রানে মুম্বইকে হারিয়ে রাজস্থান জিততেই অপেক্ষার অবসান ঘটেছে।

আইপিএল ২০২৬ প্লে অফে উঠে গিয়েছে চারটি দল। দুটি দল কোয়ালিফায়ার আর দুটি এলিমেনেটর। কোয়ালিফায়ার আরসিবি ও গুজরাত। এলিমেনেটর রাজস্থান ও হায়দরাবাদ। প্রতিটি দল ১৪টা করে ম্যাচ খেলেছে (যদিও এই কপি লেখার সময় কলকাতা ও দিল্লি তাদের শেষ ম্যাচ খেলছে) ১৮ পয়েন্ট পেয়ে টেবিল টপার আরসিবি। একই পয়েন্ট পেয়েছে হায়দরাবাদ ও গুজরাত কিন্তু রান রেটে পিছিয়ে থাকায়। যথাক্রমে তৃতীয় ও দ্বিতীয় স্থানে আছে পয়েন্ট টেবিলে। ১৬ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে রাজস্থান। আইপিএলের নিয়ম অনুযায়ী, প্লে অফে শীর্ষে থাকা দুই দল দুবার করে সুযোগ পাবে খেলার। এলিমেনেটর একটি করেই সুযোগ পাবে।

আগামী ২৬ মে ধর্মশালায় প্লে অফের প্রথম ম্যাচ খেলবে আরসিবি ও গুজরাত। যে হারবে আরও একবার সুযোগ পাবে দ্বিতীয় কোয়ালিফায়ার হিসেবে ম্যাচ খেলার। সেই ম্যাচ হবে চণ্ডীগড় মুল্লানপুর স্টেডিয়ামে, আগামী ২৯ মে। এই ম্যাচে মুখোমুখি হবে রাজস্থান ও হায়দরাবাদ ম্যাচে জয়ী দল ও বেঙ্গালুরু এবং গুজরাতের মধ্যে হেরে যাওয়া দলের মধ্যে। রাজস্থান বনাম হায়দরাবাদ অর্থাৎ এলিমেনেটর হবে আগামী ২৭ মে চণ্ডীগড় মুল্লানপুর স্টেডিয়ামে। কোয়ালিফায়ার ২ যারা জিতবে তারা ফাইনাল খেলবে কোয়ালিফায়ার ১ জেতা দলের সঙ্গে। আগামী ৩১ মে গুজরাতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে চলতি বছরের আইপিএলের ফাইনাল।

রাস্তায় গাড়ি আস্তে চালান, পুরনো প্রেমিক ফিরে এলে তাঁকে আস্কারা দেবেন না, বিপদে পড়তে পারেন

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ