মডেল অদিতির সঙ্গে প্রেমে সিলমোহর ঈশানের দাদুর, কবে বিয়ে করছেন ক্রিকেটার?

শোনা যাচ্ছে, অদিতি হুন্ডিয়া নামে এক তরুণী ক্রিকেটারের জীবনে বিশেষ স্থান বানিয়ে নিয়েছেন। সত্যিই কী তাই? এবার ঈশানের বিয়ে নিয়ে মুখ খুলল ক্রিকেটারের পরিবার।

Share:

নিজস্ব প্রতিনিধি: ICC টি-টোয়েন্টি বিশ্বকাপে কেরিয়ারের দুর্দান্ত ফর্মে আছেন ভারতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঈশান কিষাণ। রবিবার (১৫ ফেব্রুয়ারি) কলম্বোতে পাকিস্তানের বিরুদ্ধে হাই-ভোল্টেজ ম্যাচের জন্যে ভারত। তবে আজ ম্যাচে সকলের নজর থাকবে ঈশানের আক্রমণাত্মক ব্যাটিংয়ের দিকে। পেশাগত জীবনের বাইরে ব্যক্তিগত জীবনেও এখন শিরোনামে আছেন তরুণ খেলোয়াড়। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে তুঙ্গে চর্চা। শোনা যাচ্ছে, অদিতি হুন্ডিয়া নামে এক তরুণী ক্রিকেটারের জীবনে বিশেষ স্থান বানিয়ে নিয়েছেন। সত্যিই কী তাই? এবার ঈশানের বিয়ে নিয়ে মুখ খুলল ক্রিকেটারের পরিবার।

ঈশানের দাদু, অনুরাগ পান্ডে জানালেন, ঈশানের প্রতিটি সিদ্ধান্তে তাঁর সঙ্গেই তাঁর পরিবার। তিনি যাকে বিয়ে করতে চাইবেন, সেখানেই পরিবারের অনুমতি মিলবে। ঈশানের দাদু স্পষ্টভাবে বলেছেন, ‘ঈশান যাঁকেই বিয়ে করতে চাইবেন, আমরা মেনে নেব। সন্তানদের সুখই সবচেয়ে গুরুত্বপূর্ণ। চূড়ান্ত সিদ্ধান্ত তার হবে, এবং আমরা তার পাশে আছি।’ ঈশানের দাদুর এই বক্তব্যটি এমন সময়ে এল, যেখানে অদিতির সঙ্গে তাঁর বিয়ে নিয়ে তুঙ্গে চর্চা চলছে। সাক্ষাৎকারে, ঈশানের দাদু আরও বলেন যে, ‘অদিতি নামে এক তরুণী ঈশানের জীবনে বিশেষ স্থান অধিকার করে আছে। অদিতি জয়পুরের বাসিন্দা এবং একজন পেশাদার মডেল। তিনি মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন। তবে ঈশান যাই করতে চাইবেন পরিবারের পুরো সমর্থন পাবেন। তাঁকে খুশি করতে আমরা সব মেনে নেব। আমাদের কোনও উদ্বেগ নেই।’

এই বিবৃতি ঈশানের পরিবারের আধুনিক চিন্তাভাবনার প্রতিফলন ঘটায়। ক্রিকেটের মতো গ্ল্যামারাস এবং চাহিদাপূর্ণ কেরিয়ারে, ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়শই চর্চায় আসেন ঈশান। তাই তাঁর পরিবার জানিয়ে দিল, পরিবার নিয়ে ক্রিকেটারের কোনও চাপ নেই। ভারতের তরুণ ক্রিকেটারদের মধ্যে ঈশান কিষাণ অন্যতম জনপ্রিয় মুখ। মাঠে তাঁর আক্রমণাত্মক ব্যাটিং, উইকেটকিপিংয়ের দক্ষতা ভক্তদের আকর্ষণ করে। তবে এখন দেখার বিষয়, কখন অদিতির সঙ্গে ঈশান তাঁর সম্পর্ক আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করবেন! ক্রিকেট মাঠে দুর্দান্ত ইনিংস খেলা ঈশান কখন তাঁর জীবনের সবচেয়ে বড় ইনিংস খেলবেন তা দেখার জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

তৃণমূলের প্রাক্তন বিধায়ককে লক্ষ্য করে ডিম, ব্যাপক চাঞ্চল্য নৈহাটিতে

সাত বছরের রামিসার যৌনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে জল দিয়ে ধুয়ে ফেলেছিল ধর্ষক

লক্ষ্মীর ভান্ডারের প্রাপ্য টাকা ৫ বছর ধরে ঢুকেছে অন্যের ব্যাংক অ্যাকাউন্টে, শোরগোল হরিশ্চন্দ্রপুরে

ভাইরাল হওয়ার নেশায় এবার গোগ্রাসে খড়-ভুসি খেয়ে ফেললেন যুবক

Cocktail 2 trailer: শাহিদের বউ কে হবেন, সেই নিয়ে চুলোচুলি কৃতি-রশ্মিকার, শেষমেষ কী হবে?

আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে তোলাবাজি, জাঙ্গিপাড়ায় গ্রেফতার তৃণমূল কর্মী

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

কাটমানির টাকা ফেরত চেয়ে পড়ল পোস্টার,গৌড়বঙ্গ হকার্স কর্নারে চাঞ্চল্য

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

পিচ বানানোর সময় ভারসাম্য হারিয়ে রোলারের নীচে, অকালে শেষ ১৫ বছরের ক্রিকেটারের জীবন

‘খেলা হবে’, ইঙ্গিতপূর্ণ পোস্ট রাজ্যের মন্ত্রী তাপস রায়ের

সমাজমাধ্যমে কটাক্ষের পরেই ভারতীয় দলে আকিব নবি, বোর্ডের বড় ঘোষণায় জল্পনা