টানা তিন ম্যাচ বাদে থামল বাগানের জয়রথ, ওডিশার সঙ্গে ড্র সাদিকুদের

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা তিন ম্যাচ বাদে থামল মোহনবাগানের বিজয়রথ। শনিবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ওডিশা এফসির কাছে ধাক্কা খেতে হল সাদিকুদের। গোলশূন্যভাবেই শেষ হল ম্যাচ। আর  এদিন ম্যাচ ড্র হওয়ায় আইএসএলের শীর্ষে পৌঁছনোর স্বপ্নপূরণ হল না সবুজ মেরুন ব্রিগেডের। বরং মোহনবাগানকে রুখে দিয়ে ১৬ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইলেন রয় কৃষ্ণরা।

এদিন কলিঙ্গ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের উপরে ঝাঁপিয়ে পড়েন সাদিকু-মনবীর সিংরা। ৪ মিনিটে এক দুর্দান্ত আক্রমণ তুলে ওড়িশার রক্ষণভাগে পৌঁছে গিয়েছিলেন সাদিকু। যদিও তাঁকে আটকে দেন ওডিশার রক্ষণভাগের খেলোয়াড়রা। প্রথম ১০ মিনিটে মোহনবাগানের আক্রমণের মুখে খানিকটা দিশেহারা দেখাচ্ছিল ওড়িশাকে। কিন্তু ঘরের মাঠে খানিকবাদে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটে রয় কৃষ্ণা-মরিসিওদের। বাগান গোলরক্ষক বিশাল কাইথের ভুলে প্রায় গোল পেয়ে গিয়েছিল ওডিশা। যদিও বরাত জোরে রক্ষা পায় সবুজ মেরুন শিবির। এর পরে আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে খেলা। ৩৩ মিনিটে ওড়িশার গোলরক্ষক অমরিন্দরকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন সাদিকু। প্রথমার্ধের সংযুক্ত সময়ে  বরাতজোরে বাঁচে মোহনবাগান। প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। যদিও আক্রমণের নিরিখে এগিয়ে ছিল ওড়িশা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেন বাগানের খেলোয়াড়রা।  একের পর আক্রমণ তুলে ঝাঁপিয়ে পড়েন প্রতিপক্ষের রক্ষণে। ৫০ মিনিটে ফের গোল মিস করেন সাদিকু। ৬০ মিনিট পেত্রাতোসের কাছ থেকে বল পেয়ে পোস্টের উপর দিয়ে মারেন ফাঁকায় থাকা মনবীর সিং। পরের মিনিটেই একক দক্ষতায় মোহনবাগান রক্ষণে পৌঁছে গিয়েছিলেন রয় কৃষ্ণা। অল্পের জন্য গোল মিস করেন। ৬৫ মিনিটে সাদিকুকে তুলে জেসন কামিংসকে নামান বাগান কোচ। যদিও তাতে খুব একটা লাভ হয়নি।

শনি-রবি রাজ্যে বড় দুর্যোগের আশঙ্কা! সতর্ক করল আবহাওয়া দফতর

বিপাকে শওকত মোল্লা, তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের

চুপি চুপি বিয়ে সেরে ফেলেছেন অম্বরীশ, তাও এক বছর আগে, পাত্রী কে জানেন?

পর পুরুষের প্রেমে মজেছেন স্ত্রী, অভিমানে ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা ‘দুঃখী’ স্বামীর

ডিনার টেবিলে আনুন নতুন স্বাদ, বাড়িতেই বানিয়ে ফেলুন স্পাইসি গ্রিলড চিকেন

প্রবল বৃষ্টিতে তলিয়ে গেল দুধিয়া সেতু, দ্রুত মেরামতির আশ্বাস প্রশাসনের!

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

জামাইয়ের মন জয় করতে চান? বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিংড়ি

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

ক্ষমতা হারা হতেই দলের সমস্ত পদ ছাড়লেন খাদ্য দুর্নীতিতে অভিযুক্ত জ্যোতিপ্রিয়

কলকাতা বিমানবন্দরে বাজ পড়ে বিপত্তি, আহত ২

দক্ষিণ লেবাননে ফের ইজরায়েলি হামলা, নিহত ১৬