থামল লাল-হলুদের জয় রথ, ঘরের মাঠেই জামশেদপুরের কাছে হারল ইস্টবেঙ্গল

Share:

নিজস্ব প্রতিনিধি: জয়ের হ্যাটট্রিক হল না লাল-হলুদের। উল্টে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ঘরের  মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে এগিয়ে থেকেও রক্ষণের ব্যর্থতায় হারতে হল ইস্টবেঙ্গলকে। খেলার ফল ২-১। জামশেদপুরের হয়ে গোল দুটি করেছেন এজের ও  জাপানি স্ট্রাইকার রেই তাসিকাওয়া। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন এডমুন্ড।

টানা দুই ম্যাচে জয়ের আত্মবিশ্বাস বুকে নিয়েই যুবভারতীর সবুজ গালিচায় নেমেছিল অস্কার ব্রুজোর শিষ্যরা।  ম্যাচের বয়স তখন মাত্র দুই মিনিট। জামশেদপুরের ফরোয়ার্ড সানন একটি ট্যাকলের জন্য হলুদ কার্ড দেখেন। শুরুর দিকেই কার্ড দেখে কিছুটা চাপে পড়ে যায় অতিথি শিবির। তবে কার্ড দেখেও দমে যায়নি জামশেদপুর। বরং তাদের সুশৃঙ্খল রক্ষণভাগ প্রথম কুড়ি মিনিটে বেশ কয়েকবার আটকে দেয় ইস্টবেঙ্গলের আক্রমণ। বল দখলে এগিয়ে থাকলেও শেষ তৃতীয়াংশে গিয়ে ধার হারাচ্ছিল লাল-হলুদ। ২৪ মিনিটের মাথায় কৌশলী বদল আনেন কোচ অস্কার। চুঙ্গাকে তুলে নিয়ে মাঠে নামানো হয় তরুণ ডিফেন্ডার রাকিব-কে। বদলের পর থেকেই ইস্টবেঙ্গলের খেলায় আসে বাড়তি ছন্দ। ৪০ মিনিটে আসে কাঙ্ক্ষিত সাফল্য। কর্নার থেকে আসা বল জালে জড়িয়ে দেন এডমুন্ড। স্তব্ধ হয়ে যায় জামশেদপুর রক্ষণভাগ। ১-০ ব্যবধানে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। প্রথমার্ধের শেষ কয়েক মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ এলেও তা কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। বিরতিতে লাল-হলুদের লিড অক্ষুণ্ণ থাকলেও ম্যাচ যে এখনও অনেক বাকি, তা স্পষ্ট ছিল।

বিরতির পর প্রত্যাশামতোই আরও আক্রমণাত্মক মেজাজে মাঠে নামে জামশেদপুর। মাঝমাঠে চাপ বাড়িয়ে দ্রুত বল দখল নেওয়ার চেষ্টা শুরু করে তারা। ৬০ মিনিটের মাথায় নিকলার কর্নারে হেড দিয়ে গোল স্টিফেন এজ এর। স্কোরলাইন ১-১। মুহূর্তের মধ্যে চুপসে যায় গ্যালারির একাংশ, তবে লাল-হলুদের সমর্থকেরা নিরবে সমর্থন করে যায় তাদের প্রিয় দলকে।

সমতায় ফেরার পর ম্যাচ আরও খোলামেলা হয়ে ওঠে। ৬৯  মিনিটের পর থেকে দুই দলই জয়ের লক্ষ্যে ঝাঁপায়। ইস্টবেঙ্গল দলে কোচ অস্কার নিয়ে আসেন একাধিক বদল, একসঙ্গে মাঠে নামান সৌভিক চক্রবর্তী, নন্দকুমার শেকর, পিভি বিষ্ণু। তুলে নেওয়া হল অন্তন, বিপিন, এডমুন্ড লালরিন্ডিকাকে।।

৮১ মিনিটে ম্যাচের টার্নিং পয়েন্ট আনার জন্য দুই দলই নিয়ে আসে পরিবর্তন ইস্টবেঙ্গলে ইউসেফ এজ়েজারিকে তুলে নামানো হয় ডেভিড লালহানসাঙ্গাকে। অপরদিকে জামশেদপুরে নিকোলাকে তুলে মাঠে নামায় রেইকে। শেষ দশ মিনিটে মরিয়া হয়ে ওঠে জামশেদপুর। একের পর এক লং বল ও ক্রস ভেসে আসে ইস্টবেঙ্গল বক্সে। কোচ ওয়েনের মুখে হাসি ফুটিয়ে ৮৭ মিনিটের মাথায় গোল করে জামশেদপুরকে ১-২ ব্যবধানে এগিয়ে দেয় নিকলার পরিবর্তে আসা রেই। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ক্ষোভে ফেটে পড়েন যুবভারতীতে হাজির ইস্টবেঙ্গলের সমর্থকরা। টানা তৃতীয় জয় ম্যাচে জয় নিজেদের পকেটে পুরতে পারল না লাল-হলুদ ব্রিগেড।

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

টলিউডে ফের শোকের ছায়া, মাকে হারালেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

রাজ্যের সবুজ সঙ্কেত মিললে তিন মাসের মধ্যে টেট নিতে প্রস্তুত, জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ