চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বন্ধু মেসির সঙ্গে ফের জুটি বাঁধতে ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছেন আলবা!

নিজস্ব প্রতিনিধি: দু’জনে দুই দেশের খেলোয়াড়। একজন আর্জেন্টিনার। অন্যজন স্পেনের। কিন্তু ক্লাব ফুটবলে দুজনে একই দলের হয়ে খেলেছেন দীর্ঘদিন। আর সেই সূত্রেই আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির সঙ্গে দারুণ বন্ধুত্ব গড়ে উঠেছে স্প্যানিশ ডিফেন্ডার জর্ডি আলবার। ১১ বছর বাদে বার্সেলোনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পরেই জোর জল্পনা শুরু হয়েছে, মেসির পথ আনুসরণ করে ইন্টার মিয়ামিতে নাম লেখাতে পারেন স্প্যানিশ ডিফেন্ডার।

পিএসজি ছাড়ার পরে মেসি সৌদি আরবের আল হিলালে যোগ দিতে পারেন বলে যখন জল্পনা রটেছিল, তখনও শোনা গিয়েছিল বন্ধুর সঙ্গে খেলতে সৌদির ক্লাবটিতে যাবেন আলবা। যদিও সেই জল্পনার অবসান ঘটেছে। মোটা টাকার প্রলোভন এড়িয়ে ডেভিড বেকহ্যামের ক্লাব মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার অধিনায়ক। সম্প্রতি বার্সিলোনা ছাড়ার ঘোষণা করার পরেই স্প্যানিশ ডিফেন্ডার আলবাকে দলে পেতে ঝাঁপিয়েছিল ইন্টার মিলান, আতলেতিকো মাদ্রিদ ও সৌদির একটি ক্লাব। তবে ওই তিন ক্লাবে যোগ দিতে খুব একটা আগ্রহী নন বার্সেলোনার প্রাক্তন তারকা।

স্প্যানিশ পত্রিকা ‘মুন্দো দেপোর্তিভো’র দাবি, মেসির সঙ্গে খেলতে আগ্রহী আলবা ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার বিষয়ে ভাবনা চিন্তা করছেন। ইতিমধ্যেই তাঁর প্রতিনিধি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাবটির কর্মকর্তাদের সঙ্গে আলোচনাও শুরু করে দিয়েছেন। ইন্টার মিয়ামি কর্তাদের মৌখিক সম্মতিও দিয়েছেন স্প্যানিশ ডিফেন্ডার। যেহেতু বর্তমানে মুক্ত খেলোয়াড় হিসেবে রয়েছেন আলবা, তাই প্রাক্তন বার্সা তারকাকে পেতে দর কষাকষি করতে হবে না ইন্টার মিয়ামিকে। ৩৪ বছর বয়সী লেফট ব্যাককে মাসিক ২ মিলিয়ন ডলার বেতন দিতে রাজিও হয়েছে মার্কিন ক্লাবটির কর্মকর্তারা।

Published by:

Share Link:

More Releted News:

উইকেটরক্ষক হিসেবে CSK-তে ফিরতে প্রস্তুত ধোনি, সঞ্জুর ভূমিকা নিয়ে চর্চা শুরু

ব্যাটে- বলে দাপট দেখিয়ে দিল্লিকে দুরমুশ করে জয়ী হায়দরাবাদ

ব্যাট হাতে অভিষেকের তাণ্ডব, দিল্লিকে ২৪৩ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

সিএসকে-এর জন্য দুঃসংবাদ, IPL থেকে ছিটকে গেলেন টপ-অর্ডারের ব্যাটসম্যান

‘টেনিস ও ক্রিকেটের মেলবন্ধন ঘটুক’ ভারত আসার ইচ্ছেপ্রকাশ করে জানালেন নোভাক জোকোভিচ

আইপিএলের পরেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ, বোর্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ গম্ভীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ