ভারতীয় ফুটবলের প্রধান কোচ হলেন খালিদ জামিল

Share:

নিজস্ব প্রতিনিধি: কে হবেন ভারতীয় ফুটবল দলের চিফ কোচ, তা  নিয়ে জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরে। ইন্ডিয়ান ফুটবল টিমের চিফ কোচ হওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন ১৬৩ জন। তাঁদের মধ্যে থেকে কাকে বেছে নেওয়া হবে তা নিয়ে চলছিল নানা রকমের গুঞ্জন। শুক্রবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) ভারতীয় ফুটবল দলের প্রধান কোচ নিযুক্ত হলেন খালিদ জামিল। গত এক মাস জুড়ে পরিচালিত কঠোর নির্বাচন প্রক্রিয়ার পর এই ঘোষণা করা হয়েছে। মানোলো মার্কেজের জায়গায় এলেন খালিদ জামিল।

এআইএফএফ X হ্যান্ডেল থেকে একটি পোস্ট করে লেখা হয়েছে, “এআইএফএফের কার্যনির্বাহী কমিটি টেকনিক্যাল কমিটির উপস্থিতিতে সিনিয়র ইন্ডিয়া মেনস ন্যাশনাল টিমের নতুন প্রধান কোচ হিসেবে খালিদ জামিলের নিয়োগ অনুমোদন করেছে।” এক দশকেরও বেশি সময় পর জামিল হলেন প্রথম ভারতীয় যিনি সিনিয়র দলের দায়িত্ব পেলেন। মার্কেজের অধীনে ভারতীয় দল ধারাবাহিকভাবে হতাশাজনক ফলাফল করেছে। এরপর গত মাসে তিনি দলের দায়িত্ব ছাড়েন। এই পদে থাকা সর্বশেষ ভারতীয় ছিলেন স্যাভিও মেদেইরা। তিনি ২০১১ থেকে ২০১২ সাল পর্যন্ত ভারতীয় ফুটবল দলকে নেতৃত্ব দিয়েছিলেন।

কিংবদন্তি স্ট্রাইকার আইএম বিজয়নের সভাপতিত্বে AIFF-এর টেকনিক্যাল কমিটি কোচ হওয়ার দৌড়ে এগিয়ে থাকা তিন জনকে বেছেছিলেন। তাই খালিদ জামিলের সঙ্গে হেড কোচ হওয়ার দৌড়ে ছিলেন ভারতের প্রাক্তন কোচ স্টিফেন কনস্টানটাইন এবং স্লোভাকিয়া জাতীয় দলের প্রাক্তন ম্যানেজার স্টেফান তারকোভিচ। তবে শেষ হাসি হাসলেন জামিলই। জামিল ISL খেলা দল জামশেদপুর এফসির প্রধান কোচ ছিলেন। আইএসএলে প্লেঅফের জন্য যোগ্যতা অর্জনকারী একমাত্র ভারতীয় কোচও ছিলেন তিনিই। ৪৮ বছর বয়সী এই খেলোয়াড় ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান- উভয় দলের ম্যানেজারের দায়িত্বও পালন করেছেন।

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

শীতকালে টবে ফলান স্ট্রবেরি! রইল সহজ ঘরোয়া টিপস

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের