শনিবার ইডেন মাতাতে আসছেন কিং খান

Share:

নিজস্ব প্রতিনিধি : শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স। আর শনিবারই ক্রিকেটারদের উৎসাহিত করতে গ্যালারিতে হাজির থাকবেন বলিউড অভিনেতা শাহরুখ খান। এবারেই কেকেআর দলের মেন্টর হিসাবে দায়িত্বে রয়েছেন গৌতম গম্ভীর। গম্ভীরের ডাকে সাড়া দিয়েই ক্রিকেটের নন্দনকাননে হাজির থাকবেন কিং খান।

প্রতি বছরই নিজের দল কলকাতা নাইট রাইডার্সকে উৎসাহিত করতে কোনও না কোনও সময়ে ইডেনে হাজির থাকেন শাহরুখ। প্রতি বছরের মতো এবারও তার অন্যথা হবে না। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হবে কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ। তার আগেই কলকাতায় এসে হাজির হবেন কিন খান। ২০১৪ সালের পর কেকেআর আইপিএল চ্যাম্পিয়ান হতে পারেনি। তাই এবারের আইপিএলকে বাড়তি গুরুত্ব দিয়ে দেখছেন কেকেআরের মালিক। ওয়াকিবহাল মহলের মতে, প্রথম ম্যাচ দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাস যাতে তুঙ্গে থাকে, সেই লক্ষ্যপূরণেই এবার কলকাতায় আসছেন বলিউড বাদশা।

একটা সময়ে এই কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্ব করেছেন গৌতম গম্ভীর। সেই গৌতম গম্ভীর এখন কেকেআর দলের মেন্টার। মেন্টর হওয়ার পর দলকে চ্যাম্পিয়ান করতে চান গম্ভীর। গম্ভীর চেয়েছিলেন, যাতে শাহরুখ প্রথম ম্যাচ থেকেই মাঠে থাকেন। পাশাপাশি আরও একজনের কাছে আইপিএল টুর্নামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি হলেন শ্রেয়স আইয়ার। অধিনায়ক হিসাবে কেকেআর যদি সাফল্য পায়, তাহলে খুব সহজেই ভারতীয় জায়গা করে নেওয়ার সুযোগ পাবেন আইয়ার। ফের শ্রেয়সের কাছেও এটা খুবই কঠিন লড়াই। সেই কঠিন লড়াই জিততে হলে খেলার মাঠে কেকেআরের জেতা খুব প্রয়োজন। আর সেই সাফল্য আনার চাবিকাঠি রয়েছে কিং খানের হাতেই, এমনটাই মনে করছেন কেকেআর সমর্থকরা।

ক্ষতিকর কেমিক্যাল দিয়ে আচার, আইসক্রিমে বিষাক্ত রঙ, তারকেশ্বরের হোটেলে হাড়হিম কাণ্ড

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

বগুড়ায় পথচারী মহিলাকে পিষে দিল মন্ত্রীর গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল ধানক্ষেতে

আজব পেশা, পিঠ চুলকে মাসে ১৪ লক্ষ টাকা আয় চিনের যুবকের

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

অন্নপূর্ণার টাকায় জন্মাষ্টমীর তালবড়া-নাড়ু, শান্তিপুরে প্রবীণদের জন্য অভিনব উদ্যোগ দুই বান্ধবীর

দুর্গাপুজোর দখল নিয়ে তৃণমূল-বিজেপির সংঘর্ষ, আহত একাধিক, উত্তাল ডোমজুড়

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

‘যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের জন্য অতিরিক্ত ২০ টি বাস চালানো হবে,’ ঘোষণা শুভেন্দুর

‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা হাসিনার

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের