‘এই লোকটা উফ!!’ RCB-কে হারিয়ে জয়ী DC, কেএল রাহুলের দুর্দান্ত পারফরম্যান্সে উচ্ছ্বসিত আথিয়া

গত ১০ এপ্রিল ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে দিল্লি ক্যাপিটালস এর হাইভোল্টেজ ম্যাচ। ১৩ বল বাকি থাকতেই দিল্লি ক্যাপিটালস আরসিবি-কে ৬ উইকেটে পরাজিত করে

Share:

নিজস্ব প্রতিনিধি: মার্চেই ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী আথিয়া শেট্টি। বাবা হয়েছেন ভারতীয় ক্রিকেটার কেএল রাহুল। দাদু হয়েছেন সুনীল শেট্টি। অভিনেত্রীর থেকে ক্রিকেটারের স্ত্রী হিসেবেই বেশি পরিচিত আথিয়া। আর তার জন্যে তিনি গর্বিতও বটে। ২০২৩ সালের জানুয়ারিতে সুনীল শেট্টির খামার বাড়িতে বিবাহ হয় আথিয়া-রাহুলের। বিয়ের দুই বছরের মধ্যে বাবা-মা হলেন তাঁরা। তবে ট্রেন্ডিং অনুযায়ী, মেয়ের নাম বা মুখ কোনটাই আপাতত দেখাননি তারকা দম্পতি।

বর্তমানে চলছে আইপিএল (Indian Premier league), গত ১০ এপ্রিল ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে দিল্লি ক্যাপিটালস এর হাইভোল্টেজ ম্যাচ। ১৩ বল বাকি থাকতেই দিল্লি ক্যাপিটালস আরসিবি-কে ৬ উইকেটে পরাজিত করে। আর এদিন ম্যাচের নায়ক ছিলেন কেএল রাহুল। তিনিই ম্যাচে ৯৩ রানের অপরাজিত দুর্দান্ত ইনিংস খেলেছেন। এবং ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন। ম্যাচে তিনি ট্রিস্টান স্টাবসের (৩৮ রান) সঙ্গে দুর্দান্ত জুটি গড়েন। এবং অপরাজিত ১১১ রানে খেলা শেষ করেন। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচ জয়ী হয় দিল্লি ক্যাপিটালস। আর স্বামীর এমন পারফরম্যান্সে খুব খুশি আথিয়া। স্বামীর প্রতিটি ম্যাচে মাঠে থেকে তাঁকে উৎসাহ দেন আথিয়া শেট্টি। কিন্তু এখন সদ্যজাত সন্তানকে রেখে মাঠে যেতে পারছেন না অভিনেত্রী।

তাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চিন্নাস্বামী স্টেডিয়ামে রাহুলের দুর্দান্ত পারফরম্যান্সের প্রতিক্রিয়া জানালেন আথিয়া শেট্টি। অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘এই লোকটি উফ!’ ব্যাট হাতে দুর্দান্ত ছক্কা মেরে নজির গড়লেন কেএল রাহুল। ৯৩ রানের ইনিংস শেষ করে যখন কেএল রাহুল মাঠ থেকে ফিরছিলেন তখন তিনি DC-এর অধিনায়ক অক্ষর প্যাটেলকে বলেন, ‘এটা আমার মাঠ।’ কেএল রাহুলের মাঠ কাঁপানো পারফরম্যান্সটি ঘরে বসেই উপভোগ করলেন আথিয়া।

বক্সঅফিসে ঝড় তুলতে ব্যর্থ, ৩০০ কোটি টাকা ক্ষতির মুখে ‘টক্সিক’, কান্নায় ভেঙে পড়লেন যশ

দেশ-বিদেশে বাড়বে কদর, জিআই ট্যাগ পাচ্ছে নয়া বাজারের বিখ্যাত ক্ষীর দই

বাঙালি রসনার অনন্য স্বাদ! বানিয়ে নিন পোস্ত বাটা দিয়ে লাউ শাক ভর্তা

বোমা-ক্ষেপণাস্ত্রও আঘাত হানতে ব্যর্থ, পুতিন-শি’র গাড়ির সুরক্ষা চমকে দেবে

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

একঘেয়ে ভাত খেতে ইচ্ছে করছে না? বানিয়ে ফেলুন ঝটপট পিনাট রাইস

প্রেমিকার গায়ে পেট্রল ঢেলে আগুন, ধস্তাধস্তিতে পুড়লেন যুবকও! চাঞ্চল্য কোচবিহারে

সিন্টার অফিসে ধুন্ধুমার, সরকারি নথি পাচারের অভিযোগে পুনম-উপাসনার মধ্যে চুলোচুলি

‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

সামনেই দুর্গাপুজো তার আগে পুরীগামী একাধিক ট্রেন বাতিল, বিপাকে পর্যটকরা

নিম্নচাপ সরতেই কমছে বৃষ্টি, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

‘প্রেমিকের সঙ্গে থাকতে চাই’, জীবন বাজি রেখে মোবাইল টাওয়ারে উঠে জেদ তরুণীর

ওয়াংখেড়েতে এবার শচিন-রাহানের নামে লাউঞ্জ, বড় পদক্ষেপ মুম্বই ক্রিকেট সংস্থার

প্রেমিকের সঙ্গে ঘর ছেড়ে পালিয়েছিলেন স্ত্রী, দুজনকে ধরে এনে বিয়ে দিলেন স্বামী