চিনে নিন সেই ৪ অপরিচিত খেলোয়াড়কে যাঁরা প্রথমবার টিম ইন্ডিয়াতে সুযোগ পেয়েছেন

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার (১৯ মে) বিসিসিআই আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করেছে। ভারত জুন মাসে একটি টেস্ট ম্যাচ এবং তিনটি ওডিআই ম্যাচ খেলবে। টেস্ট এবং একদিনের খেলায় দুই স্কোয়াডেই পরিবর্তন আনা হয়েছে। টিম ইন্ডিয়ায় টেস্ট ও ওডিআই স্কোয়াডে মোট চারজন নতুন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। চিনে নিন কারা তাঁরা। 

আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজে চারজন নতুন মুখের মধ্যে রয়েছেন মানব সুথার, গুরনুর ব্রার, হর্ষ দুবে এবং প্রিন্স যাদবের মতো খেলোয়াড়রা। হর্ষ দুবে এবং গুরনুর ব্রারকে টেস্ট ও ওডিআই উভয় স্কোয়াডেই অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রিন্স যাদব শুধুমাত্র ওডিআই স্কোয়াডে রয়েছেন। মানব সুথারকে শুধুমাত্র টেস্ট স্কোয়াডে অন্তর্ভুক্ত  করা হয়েছে।

১. গুরনূর ব্রার 

২৫ বছর বয়সী গুরনূর ব্রার পাঞ্জাবের বাসিন্দা এবং তিনি একজন ফাস্ট বোলার। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট এবং ওয়ানডে উভয় ম্যাচের জন্যই গুরনূর প্রথমবার টিম ইন্ডিয়ায় ডাক পেয়েছেন। ২০২২ সালের ডিসেম্বরে গোয়ার বিপক্ষে পাঞ্জাবের হয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে তাঁর অভিষেক হয়। এরপর ২০২২ সালের ডিসেম্বরে রেলওয়েজের বিপক্ষে তাঁর প্রথম-শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়। ২০২৩ সালের আইপিএলে পাঞ্জাব কিংস রাজ বাওয়ার বদলে তাঁকে ২০ লাখ টাকাতে কেনে। গুরনুর ব্রার ২০২৩ সালের ২৮ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে আইপিএলে অভিষেক করেন। পরবর্তীতে আইপিএল ২০২৫-এর আগে গুজরাত টাইটানস তাকে ১.৩০ কোটি টাকাতে কিনে নেয়। গুরনুর ২০২৪-২৫ রঞ্জি ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করেন এবং ৩০টিরও বেশি উইকেট নিয়ে পাঞ্জাবের শীর্ষ উইকেট শিকারীদের মধ্যে জায়গা করে নেন।

কেরিয়ার 

প্রথম শ্রেণীর ক্রিকেট : ১৮ ম্যাচ, ৫২ উইকেট, সেরা পারফরম্যান্স ৫/১৪

লিস্ট-এ: ৯ ম্যাচ, ১২ উইকেট

ঘরোয়া টি-টোয়েন্টি: ৯ ম্যাচ, ১০ উইকেট 

 ২.হর্ষ দুবে 

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ও ওডিআই উভয় সিরিজের স্কোয়াডেই অন্তর্ভুক্ত হয়েছেন হর্ষ দুবে। তিনি মহারাষ্ট্রের বাসিন্দা এবং একজন স্পিন বোলার। জুনিয়র ক্রিকেটে ভালো খেলে সিনিয়র বিদর্ভ দলে জায়গা করে নেন এবং ঘরোয়া ক্রিকেটেও বিদর্ভ দলের প্রতিনিধিত্ব করেন। তিনি ২০২৪-২৫ রঞ্জি ট্রফিতে অসাধারণ পারফর্ম করে শীর্ষ উইকেট শিকারীদের মধ্যে স্থান করে নেন। সেই মৌসুমে হর্ষ ৬৯টি উইকেট নিয়েছিলেন।  অন্যদিকে, ২০২৫ সালে আইপিএলে ৩০ লক্ষ টাকায় বদলি খেলোয়াড় হিসেবে সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার মাধ্যমে হর্ষ দুবে আইপিএল যাত্রা শুরু করেন। হায়দরাবাদ ২০২৬ সালের আইপিএলে তাঁকে ধরে রেখেছে। এই মরশুমে হর্ষ ৮ ম্যাচে ৮টি উইকেট নিয়েছেন। 

কেরিয়ার 

প্রথম-শ্রেণী: ২৭ ম্যাচ, ১৩৩ উইকেট, সেরা পারফরম্যান্স ৬/৩৬ 

লিস্ট-এ: ৩০ ম্যাচ, ৩১ উইকেট

ঘরোয়া টি-টোয়েন্টি: ৩৮ ম্যাচ, ৩৪ উইকেট

আইপিএল: ১১ ম্যাচ, ১৩ উইকেট 

৩.রাজকুমার যাদব 

২৪ বছর বয়সী ডানহাতি ফাস্ট বোলার প্রিন্স যাদবও আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াডে জায়গা করে নিয়েছেন। ২০২৪ সালে তিনি ঋষভ পান্তের নেতৃত্বাধীন ওল্ড দিল্লি ৬ দলের হয়ে খেলেছেন।  দুর্দান্ত বোলিং দিয়ে সবার নজর কেড়েছেন। তিনি ১০ ম্যাচে ১৩টি উইকেট নিয়েছেন। তিনি এর আগে দিল্লির হয়ে দুটি রঞ্জি ট্রফি ম্যাচ খেলেছেন। প্রিন্স যাদব ২০২৪-২৫ সৈয়দ মুশতাক আলী ট্রফিতে উত্তর প্রদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক করেন। প্রিন্স যাদব ১১টি উইকেট নেন এবং ৭.৫৪ ইকোনমি রেটে দিল্লির সর্বোচ্চ উইকেট শিকারী হন। অন্যদিকে, আইপিএল ২০২৫-এ লখনউ সুপার জায়ান্টস তাঁকে ৩০ লক্ষ টাকাতে চুক্তিবদ্ধ করে। ২০২৬ সালের আইপিএলে ৩০ লক্ষ রুপিতে প্রিন্স যাদবকে ধরে রেখেছে লখনউ। চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি ১২ ম্যাচে ১৬ টি উইকেট নিয়েছেন। বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করেন। ছয় ম্যাচে ১১ উইকেট নিয়ে তিনি দিল্লির সবচেয়ে সফল বোলার ছিলেন।

কেরিয়ার

প্রথম-শ্রেণী: ২ ম্যাচ, ১ উইকেট

লিস্ট-এ: ১৪ ম্যাচ, ২৯ উইকেট

ঘরোয়া টি-টোয়েন্টি: ৩৩ ম্যাচ, ৩৮ উইকেট

আইপিএল: ১৮ ম্যাচ, ১৯ উইকেট

৪. মানব সুথার 

আফগানিস্তান টেস্ট সিরিজের জন্য ঘোষিত টেস্ট স্কোয়াডেও মানব সুথারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মানব সুথার রাজস্থানের বাসিন্দা এবং তিনি রাজস্থানের হয়ে ও আইপিএলে গুজরাত টাইটানসের হয়ে খেলেন। তিনি একজন বাঁ-হাতি স্পিনার এবং লোয়ার-অর্ডার অলরাউন্ডার।  ২০২২-২৩ রঞ্জি ট্রফির সময় মানব সুথার দুর্দান্ত পারফরম্যান্স করেন। পুরো মরশুমে ৩৯টি উইকেট নিয়ে ঘরোয়া ক্রিকেটে দ্রুতই শিরোনামে চলে আসেন। ২০২৫-২৬ রঞ্জি ট্রফিতে অসাধারণ পারফর্ম করেন এবং মাত্র তিনটি ম্যাচে (পাঁচ ইনিংসে) ১৮টি উইকেট নিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন। ২০২৪ সালের আইপিএলে গুজরাত টাইটান্স তাকে ২০ লক্ষ টাকাতে কিনে নেয়। সেই বছরই তাঁর আইপিএলে অভিষেক হয়। ২০২৬ সালেও তিনি গুজরাতের হয়ে খেলছেন।

কেরিয়ার

প্রথম-শ্রেণী: ২৯ ম্যাচ, ১২৯ উইকেট, সেরা পারফরম্যান্স ৮/৩৩

লিস্ট-এ: ২৫ ম্যাচ, ৩৪ উইকেট

ঘরোয়া টি-টোয়েন্টি: ২৯ ম্যাচ, ২৫ উইকেট

আইপিএল: ৫ ম্যাচ, ২ উইকেট

ঢাকায় সাত বছরের শিশুকে ধর্ষণের পর ধড় থেকে মুণ্ডু আলাদা করল‌ ধর্ষক

সরকারি আইনজীবীদের নতুন প্যানেল ঘোষণা, অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল পদে কে?‌

টাকা উপার্জনের হাতিয়ার বোনঝি, ওঝাকে দিয়ে ধর্ষণের অভিযোগ মাসির বিরুদ্ধে

ঘুষ কেলেঙ্কারিতে গ্রেফতার সেনাবাহিনীর কর্নেল হিমাংশু বালি

আমেরিকা ও নাইজেরীয় সেনার যৌথ অভিযানে নিহত ১৭৫ আইএস জঙ্গি

ইডি অফিসারদের উপর হামলার অভিযোগ, শেখ শাহজাহানের ঘনিষ্ঠ দুই তৃণমূলনেত্রী গ্রেফতার

ফের শেয়ার বাজারে বড় ধস, হুড়মুড়িয়ে পড়ল সেনসেক্স, নিফটি

প্যাচপ্যাচে গরমে নাজেহাল দশা, আরও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি, কী জানাচ্ছে আবহাওয়া দফতর?

শিয়রে যুদ্ধ, মেশিন গান নিয়ে বিয়ের মণ্ডপে ইরানি তরুণরা

মিচেল-ইংলিসের ঝোড়ো ব্যাটিং, রাজস্থানকে ২২১ রানের লক্ষ্য দিল লখনউ

চট্টগ্রামে ভারতীয় দূতাবাসের ভিতর থেকে আধিকারিকের মরদেহ উদ্ধার

চিনে নিন সেই ৪ অপরিচিত খেলোয়াড়কে যাঁরা প্রথমবার টিম ইন্ডিয়াতে সুযোগ পেয়েছেন

ইরানের সঙ্গে দ্রুত যুদ্ধ শেষের বার্তা দিয়েও তেহরানকে বড় সতর্কবার্তা ট্রাম্পের

7000mAh ব্যাটারি সহ iQOO-র 5G গেমিং ফোনে মিলছে ১০ হাজার টাকা ছাড়