ওয়ান ডে দলের অধিনায়কত্বও হারাতে পারেন কোহলি, জানা যাবে আগামী সপ্তাহেই

দেশের টি-২০ দলের অধিনায়কের পদ থেকে আগেই সরে দাঁড়িয়েন বিরাট কোহলি।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের টি-২০ দলের অধিনায়কের পদ থেকে আগেই সরে দাঁড়িয়েন বিরাট কোহলি। কুড়ি-বিশের শুরুর অনেক আগেই তিনি জানিয়ে দিয়েছিলেন যে টিম ইন্ডিয়াকে এই ফরম্যাটে আর নেতৃত্ব দিতে চান না। সেই মতোই টুর্নামেন্ট শেষেই সরে গিয়েছিলেন। তাঁর পরিবর্তে ভারতের টি-২০ দলের নেতৃত্বের দায়িত্বভার উঠেছে রোহিত শর্মার কাঁধে।

তবে এবার কিং কোহলির ওয়ান ডে দলের অধিনায়ক থাকা নিয়েও দেখা দিয়েছে বড়সড় সংশয়। তিনি একদিনের ম্যাচে আর দলকে নেতৃত্ব দেবেন কিনা সেটা পরিষ্কার হয়ে যাবে আগামী এক সপ্তাহের মধ্যেই। 

কারণ, পরের সপ্তাহেই রয়েছে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা। তারপরই দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ভারতীয় দল বাছাই করবে বোর্ডের নির্বাচকরা। সেখানেই নির্ধারণ করা হবে বিরাটের ভাগ্য। সূত্রের খবর, বোর্ডের একাংশ চাইছে বিরাটের হাতেই থাকুক একদিনের দলের নেতৃত্বভার। আর বেশ কিছু সদস্য চাইছেন রোহিতের কাছে যাক ওডিআই দলের অধিনায়কত্বের দায়িত্ব। 

কারণ, সামনে রয়েছে ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ। তাই সেই কথা চিন্তা করে রোহিতের কাঁধেই একদিনের টিমের নেতৃত্বের ভার দেওয়া উচিত। 

তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহ। অন্যদিকে, অধিনায়ক হিসেবে সেইরকম কোনও সাফল্য নেই কোহলির। তিনি এখনও পর্যন্ত ভারতকে আইসিসি-র কোনও ট্রফি দিতে পারেননি। সেটার মাথায় রয়েছে নির্বাচকদের।

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত