আজারবাইজানের বিরুদ্ধে ফ্রান্সের জয়, টানা ১০ ম্যাচে গোল এমবাপ্পের

Share:

নিজস্ব প্রতিনিধি: কিলিয়ান এমবাপ্পে ফুটবল দুনিয়ায় অন্যতম সেরা নাম। তাঁর গোল স্কোরিং অব্যাহত। টানা ১০টি ম্যাচে গোল করে রিয়াল মাদ্রিদের ছন্দ জাতীয় দলেও ধরে রাখলেন তিনি। বিশ্বকাপ বাছাইয়ে আজারবাইজানের বিপক্ষে ফ্রান্সের ৩-০ গোলের জয়ে এমবাপ্পের কাছ থেকে আসে প্রথম গোল।

পার্ক দি প্রিন্সেসে প্রথমার্ধের অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে এমবাপ্পে তার স্বভাবসুলভ দারুণ একক প্রচেষ্টায় গোল করেন। রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড মাঝমাঠ থেকে বল নিয়ে একাই ড্রিবল করে আজারবাইজানের ছয়জন ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে বল জালে পাঠান। এই ফরোয়ার্ড অলিভার জিঁরু যিনি ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় রয়েছেন তাঁর আরও একটি কাছে পৌঁছে গেলেন। এমবাপ্পের গোল বর্তমানে ৯৩ ম্যাচে ৫৩টি। ১৩৭ ম্যাচে ৫৭ গোল নিয়ে সবার ওপরে রয়েছেন জিঁরু। তাকে ছুঁতে এমবাপ্পের লাগবে আর ৪ গোল। ম্যাচ শেষে এমবাপ্পে বলেন, ‘ফ্রান্সের জার্সি পরে গোল করা সবসময় বিশেষ কিছু। আমি শুধু জিততে ও দলকে এগিয়ে নিতে চাই।’

অন্যদিকে দ্বিতীয়ার্ধে আদ্রিয়ান রাবিও এমবাপ্পকে ক্রসে হেড করে ব্যবধান দ্বিগুণ করেন (৬৯ মিনিটে)। শেষদিকে ফ্রান্সের জয় নিশ্চিত করেন নামা ফ্লোরিয়ান থাভাঁ। তিনি ৮৪ মিনিটে দারুণ এক শটে গোল করে । এই জয়ের পর ফ্রান্স গ্রুপ ডি-র শীর্ষে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে অপরাজিত রয়েছে। দ্বিতীয়ে রয়েছে ইউক্রেন যাদের ৩ ম্যাচে রয়েছে ৪ পয়েন্ট। তারা গ্রুপের অন্য ম্যাচে আইসল্যান্ডকে ৫-৩ গোলে হারিয়েছে। আগামী সোমবার রাতে ফ্রান্স যদি আইসল্যান্ডের বিরুদ্ধে জেতে এবং ইউক্রেন আজারবাইজানকে হারাতে ব্যর্থ হয়, তাহলে দিদিয়ের দেশমের দল নিশ্চিত করবে ২০২৬ বিশ্বকাপে জায়গা ।

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই আর জি কর কাণ্ডে নতুন FIR

২০ হাজারের কমে 5G স্মার্টফোন, বিশেষ ছাড়ে মিলবে iQOO ও Realme

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

Jio-র ১৯ টাকার রিচার্জ প্ল্যান সম্পর্কে জানেন? কি-কি সুবিধা রয়েছে?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ

দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ করা কি ধূমপানের চেয়েও মারাত্মক?

ঐতিহ্য ও লোকবিশ্বাসের মিলনক্ষেত্র, ঘুরে আসুন বর্ধমানেশ্বর শিবমন্দির

কম বাজেটে ঘুরে আসুন ভারতের এই ৬ অসাধারণ জায়গা

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!