চোট সারিয়ে ৬ মাস পরে ফ্রান্সের জাতীয় দলে ফিরলেন এমবাপে

Share:

নিজস্ব প্রতিনিধি: চোটমুক্ত হওয়ায় দীর্ঘ ছয় মাস বাদে ফ্রান্সের জাতীয় ফুটবল দলে ফিরলেন রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপে। শুধু ফিরলেনই না, জাতীয় দলের অধিনায়কের গুরুদায়িত্বও পেলেন ২৬ বছর বয়সী তারকা ফুটবলার। এমবাপের পাশাপাশি ফরাসি দলে প্রথমবার জায়গা পেয়েছেন পিএসজি’র তরুণ স্ট্রাইকার দিজিরে দুয়ে। গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) নেশনস লিগের কোয়ার্টার-ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে দুই লেগের ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছেন ফরাসি কোচ দিদিয়ের দেশঁ। ওই স্কোয়াডেই জায়গা করে নিতে পেরেছেন এমবাপে ও দুয়ে।

কাতার বিশ্বকাপে দুরন্ত ছন্দে থাকা কিলিয়ান এমবাপে শেষবার ফ্রান্সের হয়ে খেলেছেন ২০২৪ সালের সেপ্টেম্বরে। তার পর থেকেই একের পর এক চোট-আঘাতে জর্জরিত হয়ে পড়েন তিনি। এমনকি এক তরুণীকে ধর্ষণের মতো মারাত্মক অভিযোগও উঠেছিল ফরাসি তারকা ফুটবলারের বিরুদ্ধে।যদিও পরে ওই অভিযোগ থেকে মুক্ত হন তিনি। গত বছরের অক্টোবর ও নভেম্বরে টানা দুইবার তাকে দলে রাখেননি ফরাসি কোচ দেশঁ। যা নিয়ে যথেষ্টই জলঘোলা হয়েছিল। সমালোচনার মুখে পড়ে গত মাসে ফরাসি ক্রীড়া পত্রিকা লেকিপেকে দেওয়া সাক্ষাৎকারে ফ্রান্সের জাতীয় ফুটবল দলের কোচ দেশঁ দলে এমবাপেকে না রাখার কারণ ব্যাখ্যা করেছিলেন।

ফ্রান্স দলে ফেরার সঙ্গে সঙ্গে আরও এক কীর্তির সামনে দাঁড়িয়ে এমবাপে। ৮৬ ম্যাচে ৪৮ গোল করা এই ফরোয়ার্ড দেশের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয় স্থানে আছেন। ফ্রান্সের হয়ে ৫০ গোল করার মাইলফলক ছোঁয়ার সুযোগ এসেছে তাঁর কাছে। এমবাপে-সহ রিয়াল মাদ্রিদের তিন খেলোয়াড় এবার ফরাসি জাতীয় দলে ডাক পেয়েছেন। মিডফিল্ডার অহেলিয়া চুয়ামেনি ও এদুয়ার্দো কামাভিঙ্গাও ফিরেছেন স্কোয়াডে। চোটের কারণে সবশেষ স্কোয়াডে ছিলেন না চুয়ামেনি। পাশাপাশি উসমান দেম্বেলে (পিএসজি) ও জুল কুন্দে (বার্সেলোনা) জায়গা পেয়েছেন জাতীয় দলে।

নিউটাউনে গরিবদের জন্য স্বাস্থ্যনগরী তৈরি হবে, আশ্বাস মুখ্যমন্ত্রীর

লিফট সারাই করতে গিয়ে ২১ তলা বিল্ডিং থেকে পড়ে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের

‘তৃণমূলের প্রতীক-নাম ফ্রিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন,’ কমিশনকে কঠোর বার্তা সুপ্রিম কোর্টের

‘জীবন বাজি রেখে ভোট লুঠ রুখব,’ রেজিনগরে নির্বাচনের আগে হুঙ্কার হুমায়ুনের

‘১৯ বছর পর কেন?’ মিলনের গ্রেফতারি প্রসঙ্গে পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

তেল নয়, জল দিয়ে বানান রাজস্থানি ঝাল লঙ্কার আচার, জানুন রেসিপি

মুখে চুনকালি ট্রাম্পের, হোয়াইট হাউসে তিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা খারিজ আদালতের

এ কী কাণ্ড! রক্তমাখা হাতে গাড়ি চালাচ্ছেন রণবীর, পর্দার ‘রাম’-এর ছবি দেখে শোরগোল নেটমহলে

‘শুভেন্দুর নেতৃত্বে নতুন অধ্যায় প্রবেশ করেছে বাংলা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ আদানি

কোয়েলের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তী!

বিহারে জঙ্গলরাজ, এবার সমস্তিপুরে সঙ্গী যুবককে মারধরের পর তরুণীর শ্লীলতাহানি

হামাসের আর্থিক নেটওয়ার্কে বড় অভিযান, নিহত শীর্ষ কমান্ডার আবু আলওয়ান

Uber চালক থেকে এশিয়ান গেমসে পদক জয়, সলমন খানের উত্থানের গল্প চোখে জল আনবে

‘আমি পাকিস্তান থেকে এসেছি, তোমাকে ভালবাসি’, সঞ্জুকে দেওয়া পাক ভক্তের বার্তা ভাইরাল