ফের দলবদল করতে চলেছেন এমবাপ্পে

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের দলবদল করতে চলেছেন ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে। ফরাসি সংবাদমাধ্যম সূত্রে এমন খবরই পাওয়া গিয়েছে। ফরাসি সংবাদমাধ্যম সূত্রে খবর, আগামী গ্রীষ্মে পিএসজির সঙ্গে চুক্তি শেষ করে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন এমবাপ্পে। তবে এই বিষয়ে অবশ্য অনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ফরাসি সংবাদমাধ্যম লা প্যারিসিয়ানের তরফে দাবি করা হয়েছে, এমবাপ্পে মরশুমের শেষে লিগ আঁ ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এবার বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে যোগ দিতে চলেছেন তিনি। ফরাসি ওই সংবাদমাধ্যমের দাবি, এমবাপ্পে এখনও পর্যন্ত রিয়াল মাদ্রিদ বা পিএসজিকে এই বিষয়ে কিছু জানাননি। তবে আগামী সপ্তাহে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানা যাচ্ছে।

এর আগে গত জানুয়ারিতে এমবাপ্পেকে রিয়াল মাদ্রিদে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। এরপরই এই বিষয়ে আলোচনা শুরু হয়। গত কয়েক মরশুম থেকেই এমবাপ্পেকে নিয়ে লড়াই বাঁধে পিএসজি ও রিয়াল মাদ্রিদের মধ্যে। গত পিএসজি এই দৌড়ে জিতলেও এবার সেই গল্পটা বদলাতে শুরু করবে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, পিএসজি নাকি এমবাপ্পের বেতন বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। কিন্তু সেই প্রস্তাব এমবাপ্পে ফিরিয়ে দেয়। জানা যাচ্ছে, এমবাপ্পে পিএসজিতে যে বেতন পাচ্ছেন, তার থেকে অর্ধেক বেতন রিয়াল মাদ্রিদে পাওয়ার কথা ফরাসি তারকার।

 

আজকের রাশিফল: লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান, রাগ নিয়ন্ত্রণে রাখুন

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়