টানা সাত ম্যাচ জয়ের পর হারল বার্সা

Share:

নিজস্ব প্রতিনিধি : একটানা সাত ম্যাচ জিতে চোখে সর্ষে ফুল দেখছিল হানসি ফ্লিকের বার্সেলোনা। তবে বিজয় রথের চাকা গেল থেমে। বার্সেলোনা রথের চাকা মাটিতে আটকালো ওসাসুনা। ৮ ম্যাচে জয়ের মুকুটে হয়তো নাম লেখা ছিল না বার্সার। ওসাসুনার বিপক্ষে ৪-২ গোলে হেরেই গেল বার্সা।

ফ্লিক ভেবেছিল এইবারের ম্যাচটাও হাতের মুঠোয় আনবে। কিন্তু শেষ পর্যন্ত জার্মান এই কোচের আশায় জল ঢেলে দিল ওসাসুনা। বার্সার কোচ থাকার সময়ে মার্টিনো টানা আট ম্যাচ জিতেছিলেন। ফ্লিকও সেই দিকেই এগোচ্ছিলেন। কিন্তু অবশেষে ৪-২ গোলে হার মানল বার্সেলোনা।

হানসি ফ্লিক ওসাসুনার বিরুদ্ধে লামিন ইয়ামালকে ডাগ আউটে রেখে দল সাজান। রাফিনিয়াকেও প্রথম একাদশে রাখা হয়নি। বার্সা অবশ্য প্রথম থেকেই বল নিজেদের দখলে রাখে। বার্সা সুযোগের সদ্ব্যবহার করতে না পারলেও ওসাসুনাও তাঁদের সুযোগ কাজে লাগায়।২৮ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় ওসাসুনা। ৫৩ মিনিটে বার্সার হয়ে ব্যবধান কমান পাও ভিক্টর। ৭২ মিনিটে ওসাসুনা এগিয়ে যায় ৩-১ গোলে।

এর ১৩ মিনিট পরে ফের গোল করে বার্সাক হারের টিকিট ধরিয়ে দিল ওসাসুনা। শেষের দিকে অবশ্য পরিবর্ত হিসেবে নেমেছিলেন ইয়ামাল। তিনি গোল করলেও ম্যাচ জিততে পারেনি বার্সেলোনা।ম্যাচ হারলেও বার্সেলোনা লিগ টেবলের শীর্ষেই রয়েছে। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ২১।

তবে হারের দায় স্বীকার করেছে ফ্লিক। ম্যাচ শেষে হারের দায় নিজের কাঁধে নিয়ে ফ্লিক জানিয়েছে, ‘প্রথমার্ধে আমরা অনেক ভুল করেছি। আমাদের এভাবে খেলাটা স্বাভাবিক ব্যাপার ছিল না। আমরা দলে অনেক পরিবর্তন এনেছি, সম্ভবত এটাও একটা কারণ হতে পারে।’

এরপর দলে পরিবর্তন আনার কারণও ব্যাখ্যা করেন ফ্লিক। এই নিয়ে তিনি জানান, ‘আমার মনে হয়, এটা জরুরি ছিল। আমাদের অনেক ম্যাচ ছিল, অনেক খেলোয়াড়কে প্রচুর মিনিট মাঠে থাকতে হয়েছে। এই বিষয়টা আমাকে খেয়াল রাখতে হবে। এটা আমার দায়িত্ব। আপনি এই হারের জন্য যদি কাউকে দায় দিতে চান, তবে আমাকে দিতে পারেন।’

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫