দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্পেনে ভয়াবহ বন্যার জেরে পিছিয়ে গেল রিয়াল মাদ্রিদের ম্যাচ

আন্তর্জাতিক ডেস্ক : আকস্মিক বন্যায় ভুগছে স্পেন।দেশটিতে বন্যায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৫৮ জন। এছাড়া নিখোঁজ আছেন আরও অনেকে। ভয়াবহ বন্যার প্রভাব পড়েছে লা লিগার ম্যাচগুলোতেও। শনিবার(২ নভেম্বর)রাতে ভালেন্সিয়ার মাঠে রিয়াল মাদ্রিদের ম্যাচটি স্থগিত করা হয়েছে।

তবে শুধু মাদ্রিদের ম্যাচ নয়, আগামী শনিবার ভিয়ারেয়াল-রায়ো ভায়েকানো ম্যাচ এবং সোমবার দ্বিতীয় বিভাগে লেভান্তের ম্যাচও স্থগিত করা হয়েছে। এছাড়া বৃহস্পতিবার (৩১ অক্টোবর)লা লিগার অনুরোধে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) ভালেন্সিয়া অঞ্চলের এই সপ্তাহান্তের সবগুলো ম্যাচ নতুন সূচিতে আয়োজন করবে বলে ঘোষণা করেছে ইতিমধ্যেই।

ভয়াবহ বন্যার সঙ্গে লড়ছে স্পেন।স্পেনে গত কয়েক দশকে এটাই সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয় বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই স্পেন সরকার ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এদিকে লা লিগা কর্তৃপক্ষ এই সপ্তাহে ম্যাচ চলাকালীন সম্প্রচারকদের মাধ্যমে বন্যার্তদের জন্য সাহায্যের আবেদন জানিয়েছে।

ক্ষতিগ্রস্তদের পাশে থাকা নিয়ে বৃহস্পতিবার (৩১ অক্টোবর)এক বিবৃতিতে লা লিগা কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ক্ষতিগ্রস্ত পরিবার ও নিখোঁজদের প্রতি সহমর্মিতা ও শোক জানাচ্ছে স্পেনের পেশাদার ফুটবল।’ লা লিগা কর্তৃপক্ষ ও এর অন্তর্ভুক্ত ক্লাবগুলো বন্যা দুর্গতদের সহায়তায় পাশে থাকার প্রতিশ্রুতি জানিয়েছে। ম্যাচ চলাকালীন তাঁদের সামাজিক মাধ্যমগুলোতে রেড ক্রসের সঙ্গে তহবিল সংগ্রহের ঘোষণাও করেছে। রিয়াল মাদ্রিদ রেড ক্রসের সঙ্গে কাজ করবে এবং বন্যার্তদের সহযোগিতায় ১০ লক্ষ ইউরো সহযোগিতা করবে।

Published by:

Share Link:

More Releted News:

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

পিরিয়ড ট্যাবু নাকি স্বাভাবিক বিষয়, খোলাখুলি জেমিমা রদ্রিগেজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ