চোট সারিয়ে আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি, খেলবেন চিলি-কলম্বিয়ার বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি: চোট সারিয়ে ফের আর্জেন্টিনা  জাতীয় দলে ফিরলেন লিওনেল মেসি। বৃহস্পতিবারই (১৫) বিশ্বকাপের বাছাই পর্বে চিলি ও কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচের জন্য আর্জেন্টিনা স্কোয়াড ঘোষিত হয়েছে। ওই দুই ম্যাচের জন্য আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির ঘোষিত ২৮ জনের প্রাথমিক দলে ডাক পেয়েছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়ক।

আগামী ৬ জুন চিলির বিরদ্ধে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে নামছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। নীল সাদা জার্সিধারীদের পরের ম্যাচ ১১ জুন কলম্বিয়ার বিরুদ্ধে। গত মার্চেই বাছাই পর্বে লাতিন আমেরিকার দুই শক্তিশালী দল উরুগুয়ে এবং ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নেমেছল কাতার অনুষ্ঠিত বিশ্বকাপ জয়ীরা। যদিও চোটের কারণে ওই দুই ম্যাচ খেলতে পারেননি মেসি। তবে তাতে সমস্যায় পড়তে হয়নি। উরুগুয়ের বিরুদ্ধে ১-০ গলে জিতেছিল স্কালোনির শিষ্যরা। আর ব্রাজিলকে ৪-১ গোলে হারিয়ে দিয়েছিল। চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ঘোষিত ২৮ জনের স্কোয়াডে লিওনেল মেসি ছাড়াও ডাক পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড অ্যালেজান্দ্রো গার্নাচো ও রেসিং স্ট্রাসবার্গের ভ্যালেন্টিন বার্কো।

আর্জেন্টিনার ঘোষিত দলে কারা রয়েছেন, এক নজরে দেখে নেওয়া যাক- গোলরক্ষক: এমি মার্তিনেজ (অ্যাস্টন ভিলা), জেরেমিনো রুল্লি (মার্সেই), ওয়াল্টার বেনিতেজ (পিএসভি)।

ডিফেন্ডার: নাহুয়েল মলিনা (আটলেটিকো মাদ্রিদ), হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল), ক্রিস্টিয়ানো রোমেরো (টটেনহ্যাম), লিওনার্দো বালের্ডি (মার্সেই), নিকোলাস ওতামেন্ডি (বেনফিকা), ফাকুন্দে মেডিনা (লেন্স), নিকোলাস ত্যাগলিয়াফিকো (লিঁও), ভ্যালেন্টিন বার্কো (স্ট্রাসবার্গ)।

মিডফিল্ডার: ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), লিয়ান্দ্রো পারদেস (রোমা), নিকোলাস ডমিঙ্গুয়েজ ((নটিংহাম ফরেস্ট), এক্সিকুয়েল প্যালাসিওস (বায়ার লেভারকুসেন), ডি পল (আটলেটিকো মাদ্রিদ), থিয়াগো আলমাদা (লিঁও), লো চেলসো (রিয়াল বেটিস), এনজো ফার্নান্দেজ (চেলসি)।

ফরোয়ার্ড: লিওনেল মেসি (ইন্টার মায়ামি), নিকোলাস পাজ (কমো), হুলিয়ান আলভারেজ (আটলেটিকো মাদ্রিদ), লাউতারা মার্তিনেজ (ইন্টার মিলান), ভ্যালেন্টিন কাস্তেলানোস (ল্যাজিও), অ্যালেহান্দ্রো গার্নাচো (ম্যানইউ), নিকোলাস গঞ্জালেস (জুভেন্টাস), হুলিয়ানো সিমিওনে (আটলেটিকো মাদ্রিদ), অ্যাঞ্জেল কোরেইরা (আটলেটিকো মাদ্রিদ)

বাইকপ্রেমীদের জন্য সুখবর! আসছে রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টর ৬৫০

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান