চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

১৯ জানুয়ারি ফের মাঠে নামছেন মেসি

নিজস্ব প্রতিনিধি : লম্বা ছুটি কাটিয়ে নিদের ক্লাব ইন্টার মিয়ামিতে ফিরলেন লিওনেস মেসি। আগামী ১৯ জানুয়ারি প্রথম মাঠে নামবেন মেসি। এর আগে শেষবার ২১ নভেম্বর ম্যাচ খেলেছিলেন মেসি।

গত ২১ নভেম্বর ২০২৬ সালের বিশ্বকাপে বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ১-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। এরপর লম্বা ছুটিতে চলে যান আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। নানা জায়গা ঘুরে বেড়ানোর পর রোজারিওতে বাড়িতে নিজের পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়েছেন মেসি। রোজারিও থেকে সরাসরি লডারডেল বিমানবন্দরে নামেন তিনি। মিয়ামিতে নিজের ক্লাবে ফিরেছেন আর্জেন্টিনার এই তারকা।

জানা গিয়েছে, আগামী ১৯ জানুয়ারি ইন্টার মিয়ামি এল সালভাদোরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। এই ম্যাচ দিয়েই প্রাক-মরশুমী প্রস্তুতি শুরু করবেন লিওনেল মেসি। এরপর ইন্টার মিয়ামির রোনাল্ডোর দল আল নাসেরের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে। সেইসঙ্গে নেইমারের ক্লাব আল হিলালের সঙ্গেও প্রীতি ম্যাচ খেলার কথা মেসির। শুধু প্রীতি ম্যাচ খেলাই নয়, চলতি বছরেই রয়েছে কোপা আমেরিকা কাপ। সেই কাপেরও প্রস্তুতি নেওয়ার কথা মেসির।

 

Published by:

Share Link:

More Releted News:

ব্যাটে- বলে দাপট দেখিয়ে দিল্লিকে দুরমুশ করে জয়ী হায়দরাবাদ

ব্যাট হাতে অভিষেকের তাণ্ডব, দিল্লিকে ২৪৩ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

সিএসকে-এর জন্য দুঃসংবাদ, IPL থেকে ছিটকে গেলেন টপ-অর্ডারের ব্যাটসম্যান

‘টেনিস ও ক্রিকেটের মেলবন্ধন ঘটুক’ ভারত আসার ইচ্ছেপ্রকাশ করে জানালেন নোভাক জোকোভিচ

আইপিএলের পরেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ, বোর্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ গম্ভীর

‘ভবিষ্যতের তারকা’, বৈভবকে নিয়ে যা যা বললেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ