জ্বর সারিয়ে দলে ফিরছেন লিটন, রাতেই যাচ্ছেন পাকিস্তান

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: এশিয়া কাপের স্কোয়াডে থাকলেও জ্বরের কারণে দলের সঙ্গে কলম্বো যেতে পারেননি টাইগারদের উইকেটরক্ষক তথা ওপেনিং ব্যাটসম্যান লিটন দাস। তাঁর পরিবর্ত খেলোয়াড় হিসেবে দলে জায়গা পেয়েছেন এনামুল হক বিজয়। যদিও গ্রুপ লিগের একটি ম্যাচও খেলেননি তিনি। জ্বর থেকে সম্পূর্ণ সুস্থ হওয়ায় এবার দলের সঙ্গে ফের যোগ দিতে পারেন লিটন দাস। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন, রাতেই পাকিস্তান উড়ে যাচ্ছেন লিটন। বিকল্প হিসেবে তাঁকে যাতে অন্তর্ভুক্ত করা যায় তার জন্য এশিয়া ক্রিকেট কাউন্সিলের কাছে অনুরোধ জানানো হয়েছে।

প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে গেলেও রবিবার আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে যাওয়ার আসা জিইয়ে রেখেছেন সাকিব আল হাসানরা। ওপেনিংয়ে নেমে দুর্দান্ত শতরান করেছেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু সমস্যা হল, তিনি নিয়মিত ওপেনার নন। তাছাড়া আফগানিস্তান ম্যাচে ওপেনিংয়ে নেমে শতরান পেলেও সুপার ফোরে যে সফল হবেন তার নিশ্চয়তা নেই। তাই লিটনকে দলে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন বিসিবির কর্তারা।

কিন্তু সমস্যা হল, এশিয়া কাপের জন্য দলে ১৭ জন খেলোয়াড়কে রাখার অনুমতি দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। বাংলাদেশ ইতিমধ্যেই ১৭ খেলোয়াড়ের তালিকা জমা দিয়েছে। লিটনকে দলে অন্তর্ভুক্ত করতে হলে কোনও একজনকে বাদ দিতে হবে এবং সেক্ষেত্রে চোট দেখাতে হবে। টাইগারদের দলের দু-একজনের চোট রয়েছে। ফলে তাঁদের মধ্যে একজনের পরিবর্ত হিসেবে লিটনকে দলে নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এদিন রাতেই কাতার এয়ারওয়েজের বিমানে পাকিস্তানে পাঠানো হচ্ছে দলের ব্যাটার-উইকেটকিপারকে।

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি

রাজ্যে মাছ চাষে জোর, ৯ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র, ঘোষণা শুভেন্দুর