৫০ লাখ টাকা জরিমানা LSG তারকার, সতর্ক করা হল পন্থকেও! কেন এমন শাস্তি?

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বই ইন্ডিয়ান্সের (MI) বিরুদ্ধে শুক্রবার রাতে রুদ্ধশ্বাস জয় পেয়েছে লখনউ সুপার জায়ান্টস (LSG)। তবে সম্মানের লড়াইয়ে জিতলেও মাঠের বাইরে বড় ধাক্কা খেল লখনউ (LSG)। ম্যাচের পরেই অধিনায়ক ঋষভ পন্থ এবং উদীয়মান পেসার দিগ্বেশ সিং রাঠি-কে শাস্তির মুখে পড়তে হয়েছে আচরণ বিধি ভঙ্গের কারণে।

শুক্রবার রাতে অটল বিহারী বাজপেয়ী একনা ক্রিকেট স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের (MI)  বিরুদ্ধে খেলতে নেমেছিল লখনউ (LSG)। ম্যাচ চলাকালীন পন্থের নেতৃত্বে দল নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে পারেনি, যার জেরে পন্থকে গুনতে হল ১২ লাখ জরিমানা। এটি LSG-এর এই মরশুমে প্রথম slow over-rate অপরাধ ছিল। IPL Code of Conduct-এর Article 2.22 অনুযায়ী, প্রতিটি দলকে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে হবে, না করলে অধিনায়ককে দায়ী করে শাস্তি দেওয়া হয়।

অন্যদিকে, তরুণ বোলার দিগ্বেশ সিং রাঠি, যিনি এই মরশুমে নিজের বোলিংয়ে সবার নজর কেড়েছেন, পেলেন আরও বড় শাস্তি। তিনি Article 2.5-এর অধীনে Level 1 offence-এর জন্য নিজের ম্যাচ ফি-র ৫০% জরিমানা দিতে বাধ্য হন। সূত্রের খবর, উইকেট পাওয়ার পর অশোভন ভাষা ব্যবহার করাতেই এই শাস্তি। এটা দিগ্বেশের চলতি মরশুমে দ্বিতীয় জরিমানা। এর আগে, ১ এপ্রিল পঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে ম্যাচে একবার ডিমেরিট পয়েন্ট (demerit point) পেয়েছিলেন তিনি। বর্তমানে তাঁর ঝুলিতে রয়েছে মোট তিনটি demerit points।

IPL-এর নিয়ম অনুযায়ী, Level 1 offence-এ Match Referee-এর সিদ্ধান্তই চূড়ান্ত ও বাধ্যতামূলক। মাঠের বাইরে খারাপ খবর থাকলেও, LSG ছিল উদযাপনের মুডে। ব্যাটে ঝলসে ওঠেন আইডেন মার্করাম ও মিচেল মার্শ- দু’জনেই হাঁকান দুর্দান্ত হাফ-সেঞ্চুরি। এরপর বোলিংয়ে দিগ্বেশ সিং রাঠি, শার্দুল ঠাকুর এবং আবেশ খান শেষ ওভারগুলোতে এক একটি করে উইকেট তুলে নিয়ে শেষ মুহূর্তে চাপ মুক্ত করে জয় ছিনিয়ে আনেন।

এই জয় LSG-এর এই মরশুমে নিজেদের ঘরের মাঠে প্রথম সাফল্য, তবে মাঠের বাইরের বিতর্ক কিছুটা হলেও আনন্দে ভাঁটা ফেলেছে।

রিচার্জ শেষ হলেই বন্ধ হবে ইনকামিং কল? জেনে নিন জিও-র সেরা প্ল্যান

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৬, আহত ২০

শুক্রবারের পর ফের বিপর্যস্ত আমেরিকার বিমান পরিষেবা, বিপাকে ইউনাইটেড এয়ারলাইন্সের যাত্রীরা

বাইকপ্রেমীদের জন্য সুখবর! আসছে রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টর ৬৫০

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান