আই লিগ জেতার পথে আরও এক ধাপ এগোল মহমে়ডান

Share:

নিজস্ব প্রতিনিধি : আই লিগ জেতার পথে আরও এক ধাপ এগোল মহমেডান স্পোর্টিং ক্লাব। রবিবার নেরোকা এফ সিকে ২-০ গোলে হারাল মহমেডান। চলতি মরশুমে এই নিয়ে দুবার নেরোকাকে হারাল মহমেডান।

এদিন নেরোকার বিরুদ্ধে প্রথম গোলটি পেতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় মহমেডান স্পোর্টিং ক্লাবকে। ৪২ মিনিটের মাথায় গোলটি করেন এদি হার্নান্দেজ। জসিমের বাড়ানো পাসে গোলটি করেন তিনি। এরপর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দাপটের সঙ্গেই খেলা চালিয়ে যায় মহমেডান। এবারে অবশ্য গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয় নি সাদা-কালো জার্সি পরা খেলোয়াড়দের। ৫৪ মিনিটের মাথায় ফের গোল করে দলকে এগিয়ে দেন এদি। এদিন আই লিগের ম্যাচে মণিপুরের এই দলটিকে হারানোয় স্বভাবতই উচ্ছ্বসিত মহমেডান কোচ আন্দ্রেই চর্নিশেভ। তিনি জানান, ‘নেরোকোকে হারানো খুব সহজ ছিল। খুবই কঠিন পরিস্থিতির মধ্যে খেলতে হয়েছে। চাপের মধ্যেও ছেলেরা যেভাবে খেলেছে তাতে আমি গর্বিত।‘

এই জয়ের ফলে আই লিগে মহমেডান স্পোর্টিংয়ের শীর্ষস্থানে থাকা আরও নিশ্চিত হল। এখনও পর্যন্ত ২০ ম্যাচ খেলে মহমেডান স্পোর্টিংয়ের পয়েন্ট ৪৭। আর ৮ পয়েন্ট পেলেই আই লিগে শিরোপা জয় নিশ্চিত হয়ে যাবে কলকাতার এই দলটির। সেইসঙ্গে আইএসএলে অংশ নেওয়ারও সুযোগ পাবে মহমেডান স্পোর্টিং ক্লাব।

 

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের