এক বছর আগেই ফুটবল ছেড়ে দিতে চেয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই ফুটবলার, কেন?

Share:

নিজস্ব প্রতিনিধি:  ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ তাঁর ক্যারিয়ারের শুরু থেকেই লড়াই করছেন চোটের সঙ্গে। তিনিই এবার জানিয়েছেন ক্ষত থেকে সেরে ওঠার সময়ে সবচেয়ে অন্ধকার মুহূর্তগুলিতে, তিনি ভেবেছিলেন ফুটবল থেকে নিজেকে দূরে সরিয়ে নেবেন। ভালোবাসার খেলা থেকে দুরত্ব বৃদ্ধির কথাই ভাবতেন বলে জানিয়েছেন।

আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের (এএফএ) স্টুডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বকাপজয়ী এই ফুটবলার এমনটাই চমকে দেওয়ার মত তথ্য জানিয়েছেন। সাক্ষাৎকারে লিসান্দ্রো মার্টিনেজ বলেছেন। চোট পাওয়ার পর প্রথম দু-তিন সপ্তাহের পরই তাঁর আর ফুটবল খেলতে ইচ্ছা করছিল না। তিনি জানান এর আগে পায়ের চোটে, হাটুর চোটে ভুগেছেন। এর পরেই তিনি বলেন, ” চোট লাগার সময়ে মনে হয়েছিল, অনেক হয়েছে, আর না।’ ২০২২ সালের বিশ্বকাপজয়ী এই ফুটবলারের আঘাত লাগার সমস্যা শুরু হয় ২০২২-২৩ মৌসুমের শেষে। তিনি সেই সময়ে পায়ে আঘাত পেয়েছিলেন। এরপর ধারাবাহিক সমস্যার কারণে পরের মৌসুমে তিনি মাত্র ১১টি প্রিমিয়ার লিগে খেলতে পেরেছিলেন। তারপর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তাঁর এসিএল ছিঁড়ে যায়। পরবর্তী অস্ত্রোপচারের ফলে তিনি ১০ মাসের জন্য মাঠের বাইরে ছিলেন।

আরও পড়ুন: ইতিহাস গড়লেন ডেভিড ওয়ার্নার, ভাঙলেন বিরাট কোহলির সেঞ্চুরির রেকর্ড 

এই আঘাত নিয়েই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, “যখন আমি আহত হই, তখন আমি সম্পূর্ণরূপে আমার ভারসাম্য হারিয়ে ফেলি কারণ ব্যথা অসহনীয় থাকে।” আঘাত লাগার পরের প্রতিক্রিয়া নিয়ে তিনি বলেছেন, “আমার প্রথম প্রতিক্রিয়া ছিল, আমি বাড়ি যাচ্ছি, আমি আর্জেন্টিনায় আমার পরিবারের সাথে থাকব। যথেষ্ট হয়েছে, আমি আর কষ্ট পেতে চাই না, আমি সুস্থ থাকতে চাই, আমি জীবন উপভোগ করতে চাই।’ এর পরেই তিনি বলেন, “কিন্তু যখন আপনি ভারসাম্যহীন থাকেন, তখন আপনি যেকোনো কিছু বলতে পারেন কারণ আপনি নিজের সাথে সংযুক্ত নন। স্পষ্টতই আমি সেই তিন সপ্তাহের শোক মেনে নিয়েছিলাম, যেখানে আমি নিজে ছিলাম না।”  
 

দুই পা হারিয়েও হার মানেননি সুদীপ, অদম্য লড়াইয়ে আজ স্বনির্ভর রানাঘাটের যুবক

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণভাবে তাঁর সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

‘আশা করি আপনারা আবহাওয়া উপভোগ করছেন,’ দিল্লি দূষণ প্রসঙ্গে মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন