নিউক্যাসলকে হারিয়ে কারাবাও কাপের ফাইনালে উঠল ম্যানচেস্টার সিটি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দাপুটে পারফরম্যান্স দেখিয়ে নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে চার বছর পর আবারও কারাবাও কাপের ফাইনালে পৌঁছেছে ম্যানচেস্টার সিটি। সেমিফাইনালের দ্বিতীয় লেগে ইতিহাদ স্টেডিয়ামে নিউক্যাসলকে ৩-১ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে জয় নিশ্চিত করে পেপ গার্দিওলার দল। প্রথম লেগেও সিটি ২-০ ব্যবধানে এগিয়ে ছিল। ফলে ২০২১ সালের পর আবার এই প্রতিযোগিতার ফাইনালে উঠল আকাশি-নীল শিবির।

আগামী ২২ মার্চ ফাইনালে তাদের প্রতিপক্ষ আর্সেনাল। নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য দেখায় ম্যানচেস্টার সিটি। ম্যাচে ৬৩ শতাংশ বল নিজেদের দখলে রাখার পাশাপাশি তারা মোট ১৮টি শট নেয় প্রতিপক্ষের গোলমুখে। প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় স্বাগতিকরা। ম্যাচের সপ্তম মিনিটেই ওমর মারমাউস গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ২৯ মিনিটে হেড থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। মাত্র তিন মিনিট পর ডাচ মিডফিল্ডার রেইন্ডার্স বক্সের ভেতর থেকে নিচু শটে গোল করে স্কোরলাইন ৩-০ করেন। বিরতির পর নিউক্যাসল ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায়। ম্যাচের ৬২ মিনিটে অ্যান্থনি এলাঙ্গা একটি গোল শোধ করলেও ব্যবধান আর কমানো সম্ভব হয়নি।

শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় নিউক্যাসেলকে। এদিকে, সেমিফাইনালে চেলসিকে হারিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল আর্সেনাল। ফলে ২২শে মার্চ লন্ডনের ওয়েম্বলি  স্টেডিয়ামে দুই শক্তিশালী দলের হাইভোল্টেজ ফাইনালের অপেক্ষায় ফুটবল বিশ্ব। ফাইনালে ওঠার পর কোচ পেপ গার্দিওলা দলের ধারাবাহিক পারফরম্যান্স ও মানসিক দৃঢ়তার প্রশংসা করেছেন।

ফের ট্রাম্পকে হত্যার হত্যার ষড়যন্ত্র! মার্কিন প্রেসিডেন্টের গলফ ক্লাব থেকে যা উদ্ধার হল…

ব্যবহার না করলেও রাতে কমছে স্মার্টফোনের চার্জ, জেনে নিন আসল কারণ

বর্ষার নোংরা জলে পা ভিজে ইনফেকশন? বাড়িতেই করুন ১০ মিনিটের ম্যাজিক ফুট ডিটক্স

শনির নক্ষত্রে গোচর বৃহস্পতির, ১৯ অগস্ট পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

বুধের ভদ্র রাজযোগে ৩ রাশির জাতকদের লাগবে লটারি, কারা তারা?

আজকের রাশিফল: প্রেমে বিঘ্ন, সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ, সতর্ক থাকুন ৫ রাশির জাতকরা…

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের