হাত দিয়ে গোল করেছিলেন মারাদোনা, ১০০ কোটিতে নিলাম হতে চলেছে সেই ঐতিহাসিক বল

Share:

নিজস্ব প্রতিনিধি:  ফুটবল ইতিহাসের অন্যতম বিতর্কিত এবং স্মরণীয় মুহূর্তের সাক্ষী একটি বল এবার উঠতে চলেছে নিলামে। আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনার সেই বিখ্যাত ‘হ্যান্ড অফ গড’ গোলের বল বিক্রি হতে চলেছে আমেরিকায়। নিলামে বলটির দাম প্রায় ১০ মিলিয়ন ডলার।  ভারতীয় মুদ্রায় যার দাম হতে প্রায়  ১০০ কোটি  টাকা। 

১৯৮৬ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে এই ঐতিহাসিক ঘটনা ঘটেছিল। ম্যাচের দ্বিতীয়ার্ধে গোলের সামনে বলের দখল নিতে গিয়ে মারাদোনা মাথার পরিবর্তে হাত দিয়ে বলটি জালে পাঠিয়ে দেন। রেফারি সেই মুহূর্তে হাত দিয়ে বল ছোঁয়ার বিষয়টি দেখতে পাননি এবং গোলটি বৈধ বলে ঘোষণা করেন। পরে এই গোলই ফুটবল দুনিয়ায় ‘হ্যান্ড অফ গড’ নামে পরিচিত হয়ে ওঠে। গোলের পর মারাদোনা বলেছিলেন, গোলটি হয়েছিল ‘মারাদোনার মাথা এবং ঈশ্বরের হাত’ দিয়ে তাঁর সেই মন্তব্য থেকেই ‘হ্যান্ড অফ গড’ নামটি আরও জনপ্রিয় হয়ে যায়। ওই ম্যাচে আর্জেন্টিনা ২-১ গোলে ইংল্যান্ডকে হারায় এবং পরে  বিশ্বকাপও জিতে নেয়। এবার সেই ম্যাচে ব্যবহৃত বলটিই নিলামে উঠছে। আমেরিকার টেক্সাসভিত্তিক Heritage Auctions আগামী ২১ থেকে ২৩ আগস্ট নিলামটি আয়োজন করবে। বলটির প্রাথমিক দর রাখা হয়েছে ২.৫ মিলিয়ন ডলার। তবে নিলাম সংস্থার আশা, শেষ পর্যন্ত দাম আট অঙ্কের ঘরে পৌঁছতে পারে।

মারাদোনার স্মারক সামগ্রীর ক্ষেত্রে অবশ্য এমন বিপুল দাম নতুন নয়। ২০২২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ওই ম্যাচে মারাদোনা যে জার্সি পরেছিলেন, সেটি নিলামে ৯.৩ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল। সেটি এখনও সবচেয়ে দামি ফুটবল জার্সিগুলির অন্যতম।  এবার ‘হ্যান্ড অফ গড’ বলের নিলাম ঘিরে ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ইতিহাসের বিতর্কিত সেই মুহূর্তের স্মারকটি শেষ পর্যন্ত কত দামে বিক্রি হয়, এখন সেটাই দেখার। 

 

মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে সোনার চেন ছিনতাই, তারপর গুলি! চাঞ্চল্য গোপালনগরে

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?

শহরে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ দুই রোগী!

তাপমাত্রা বাড়লেই কন্ট্রোল রুমে অ্যালার্ট, মেট্রো স্টেশনে বসছে স্মার্ট সেন্সর

ভিডিয়োকলে নগ্ন নারীতে আসক্ত স্বামী, কুকর্ম ধরে ফেলতেই স্ত্রীকে পুড়িয়ে খুন যুবকের

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

বিদেশে চাকরির স্বপ্নভঙ্গ! পর্তুগালে বিয়ারের দোকানের মালিকের কাছে ‘বিক্রি’ হলেন ভারতীয় তরুণী

প্রেমিকের হাত ধরে ঘরছাড়া নাবালিকা, শেষমেশ ঠাঁই সোনাগাছিতে

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

হিমাচলে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ৭, আহত একাধিক

হাত দিয়ে গোল করেছিলেন মারাদোনা, ১০০ কোটিতে নিলাম হতে চলেছে সেই ঐতিহাসিক বল

পুলিশ হেফাজতে রহস্যমৃত্যু যুবকের, চাঞ্চল্য হালিশহরে

বিনামূল্যে দেখা যাবে ভারত-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ, দর্শক টানতে বড় সিদ্ধান্ত লঙ্কা ক্রিকেট বোর্ডের