ম্যাচ টাই, সুপার ওভারে রুদ্ধশ্বাস জয় পাকিস্তানের মেয়েদের

Share:

নিজস্ব প্রতিনিধি : বিশ্ব ক্রিকেটে আরও একটি টাই ম্যাচ। হার-জিতের ফয়সালা হয়ে গেল সুপার ওভারে। সুপার ওভারে নিউজিল্যান্ডকে হারিয়ে ম্যাচ জিতে নিল পাকিস্তানের মেয়েরা।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে আট উইকেটে ২৫১ রান তোলে নিউজিল্যান্ড। ম্যাডি গ্রিন করেন ৬৫ রান ও অ্যামেলিয়া কার করেন ৭৭ রান। জবাবে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে পাকিস্তান। কিন্তু তবুও হাল ছাড়েনি পাকিস্তানের মেয়েরা। শেষ চার ওভারে পাকিস্তানের দরকার ছিল ২৬ রান। এরপর দ্রুত উইকেট হারাতে থাকে পাকিস্তানের খেলোয়াড়রা। বিসমা মারুফ করেন ৬৮ রান। আলিয়া রিয়াজ ৪৪ রান ও ফতিমা সানা ৩৬ রান করেন। ৪৯ ওভারে পাকিস্তান তোলে নয় উইকেটে ২৪৪ রান। শেষ ওভারে পাকিস্তানের প্রযোজন ছিল ৮ রান। নাজিহা আলভি ও গুলাম ফাতিহারার জুটি প্রথম চার বলে নিতে পারেন ২ রান। এরপর আচমকাই ৪টি বাই রান পেয়ে যায় পাকিস্তান। এক বলে দরকার ছিল ২ রান। কিন্তু এক রান নিয়ে ম্যাচটি টাই করে ফেলেন নাজিহা।

ম্যাচ টাই হয়ে যাওয়ার পর ফয়সালার জন্য সুপার ওভারের প্রয়োজন ছিল। সুপার ওভারে পাকিস্তান তোলে ১১ রান। আলিয়া রিয়াজ ও ফাতিমা সানা তোলে ১১ রান। অন্যদিকে সুপার ওভারে মাত্র ৮ রান তুলতে পারে নিউজিল্যান্ড। তিন ম্যাচের সিরিজে প্রথম দুটি জিতেই নিয়েছিল নিউজিল্যান্ড। তবে এই ম্যাচে নিউজিল্যান্ডকে হারায় পাকিস্তানের খেলোয়াড়রা।

এর আগে গত মাসে মীরপুরে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে ম্যাচটি টাই হয়েছিল। সুপার ওভারে পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল বাংলাদেশের মেয়েরা।

 

বিধানসভা সই কাণ্ড: সিআইডিকে সময় চেয়ে ফের চিঠি অভিষেকের

বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ

ওড়িশার মুখ্যমন্ত্রীর চিঠি পেয়ে ‘ধাম’ শব্দ প্রত্যাহার করলেন শুভেন্দু

‘শ্মশানে যাই, আত্মাদের সঙ্গে কথা বলি’, শেফালিকে হারিয়ে আজও শোকাতুর পরাগ

সন্দেশখালিতে শাজাহান ঘনিষ্টের বিরুদ্ধে ইটভাটা দখল করে রাখার অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

বিশ্বকাপ শুরুর আগেই চরম বিপদে ফিফা সভাপতি, মামলা দায়ের কিংবদন্তি ফুটবলার প্লাতিনির

হাড়হিম কাণ্ড! প্রকাশ্যে রাস্তায় এক ব্যক্তির ধড়-মুণ্ড আলাদা করার চেষ্টা

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

‘মমতা যতদিন বেঁচে, ততদিন ওনার সঙ্গে’, কাকলিদের জোর ধাক্কা দিয়ে জানালেন দেব

উলটপুরাণ! তৃণমূল জমনার অবসান হতেই ৭০ শতাংশ বাড়ল হেলমেট বিক্রি

সই কাণ্ডে মমতার কালীঘাটের বাড়ি ঘিরে ধরল কেন্দ্রীয় বাহিনী