এমবাপের জোড়া গোলে বড় জয় রিয়ালের

Share:

নিজস্ব প্রতিনিধি:  একদিন আগেই রোনালদোর রেকর্ড স্পর্শ করেছেন কিলিয়ান এমবাপে। তাঁর গোলের ধারা অব্যহত রয়েছে। সেই সঙ্গেই লা লিগায় স্বস্তির জ রিয়াল মাদ্রিদের। কিলিয়ান এমবাপের জোড়া গোলে অ্যাথলেটিক বিলবাওকে ৩-০ ব্যবধানে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা। লা লিগায় তাদের তিন ম্যাচের পরাজয়ের পর এই সাফল্য অবশ্যই প্রশংসনীয়। এই জয়ের ফলে রিয়াল ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। রিয়াল শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে এক পয়েন্ট পিছিয়ে। সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা।

এটা বলার অপেক্ষা রাখে না যে, এমবাপে দুর্দান্ত ফর্ম ও ধারাবাহিকতায় প্রতিনিয়তই নিজেকে নিজে ছাপিয়ে যাচ্ছেন। সান মামেসে ম্যাচের ৭ মিনিটেই গোল করেন ফরাসি তারকা। অন্যদিকে কামাভিঙ্গা ৪২ মিনিটে রিয়ালের হয়ে সেই ব্যবধান দ্বিগুণ করেন। এই গোলে সরাসরি সহায়তা করেছিল এমবাপে। গোল বক্সের কাছাকাছি জায়গায় কামাভিঙ্গার কাছে হেডে বল পাঠান তিনি। তার পরেই সেই সুযোগকে কাজে লাগিয়ে দ্বিতীয় হেডে গোল করেন ফরাসি মিডফিল্ডার। বিরতির পর এমবাপে ৫৯ মিনিটে জয়ের ব্যবধান বাড়িয়ে করেন ৩–০ করেন। হাফওয়ে লাইনের কাছে লম্বা বল পেয়ে এমবাপে একাই দৌড়ে দুই ডিফেন্ডারকে ধাক্কা দেন এবং পেনাল্টি এরিয়ার প্রান্ত থেকে উপরের কর্নারে একটি দুর্দান্ত স্ট্রাইক করেন।

আরও পড়ুন: রানের পাহাড় গড়েও বোলারদের জঘন্য বোলিংয়ে প্রোটিয়াদের কাছে হারলেন রাহুলরা

জানিয়ে রাখা ভালো, চলতি মৌসুমে এমবাপে রিয়ালের হয়ে ২০ ম্যাচে ২৫টি গোল করেছেন। পাশাপাশি লা লিগায় ১৫ ম্যাচে এটি তাঁর ১৬তম গোল। এখানেই শেষ নয় এখন পর্যন্ত রিয়ালের করা ৪৪ গোলের ২৫টি করেছেন এমবাপে। ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে রিয়াল কোচ জাবি আলোনসো বলেছেন, “আমি মনে করি দল  এদিন একটি পরিপূর্ণ ম্যাচ খেলেছে, পুরো ৯০ মিনিট ধরে মনোযোগ ধরে রেখেছে। সম্ভবত কঠিন মাঠে ও গুরুত্বপূর্ণ সময়ে এটি আমাদের সেরা ম্যাচ ছিল। সবকিছু আমরা মাথা ঠান্ডা রেখে সামলাতে পেরেছি। এখন আমাদের আরও এগিয়ে যেতে হবে।”

দক্ষিণ লেবাননে বিস্ফোরণে নিহত ২ ইজরায়েলি সেনা , আহত ৪

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৬, আহত একাধিক

১৬ কোটি টাকার দেনা, রাজপাল যাদবকে ব্যাঙ্কের নোটিশ, নিলামের মুখে অভিনেতার সম্পত্তি

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ভাবনায় বাংলার দুই শিল্প! চলতি মাসেই বঙ্গ সফরে নির্মলা, জানালেন শুভেন্দু

একাধিক টেবিল ফ্যান চালিয়ে শুকানো হচ্ছে লখনউ-কানপুর এক্সপ্রেসওয়ে, ভাইরাল ভিডিও

মুখে দিলেই মিলিয়ে যাবে, বাড়িতেই বানান নরম তুলতুলে তালের বড়া

বাড়িতেই বানিয়ে ফেলুন ৫ হাজার কেজি টাকার মিষ্টি Pista Lauj, রইল রেসিপি

‘ক্ষমতা হারিয়েও তোলাবাজি’, অ্যাম্বুল্যান্স চালককে মারধরের অভিযোগে কাঠগড়ায় তৃণমূল নেতা

শিল্পবান্ধব পরিবেশ তৈরি-ই লক্ষ্য, বিনিয়োগ টানতে বড় বার্তা শুভেন্দুর

জেল ভেঙে ইমরান খানকে বের করে আনতে বড় পরিকল্পনা, ইসলামাবাদ অবরুদ্ধের ডাক

অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট

বিশ্বকাপের পর ফিরেই বাজিমাত! মেসির জোড়া গোলের ম্যাচে বড় জয় মায়ামির

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে দেখা করে কী চেয়েছেন? নিজেই সবটা জানালেন হুমায়ুন কবীর

মালদহে ফের উদ্ধার টাকার পাহাড়! জাতীয় সড়কের ধারে চলছে গোনার কাজ, আটক ২