চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের পেনাল্টি মিস এমবাপের, বিলবাওয়ের কাছে হার রিয়ালের

নিজস্ব প্রতিনিধি : রিয়াল মাদ্রিদে সময়টা ভাল কাটছে না কিলিয়ান এমবাপে। এবারও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারলেন না তিনি। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে আবারও পেনাল্টি মিস করলেন এই ফ্রেঞ্চম্যান। এমবাপের এমন দিনে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ২-১ গোলে হেরেছে রিয়াল।

দ্বিতীয়ার্ধের শুরুতে গোল হজমের পর অল্প সময়ে দারুণ দুটি সুযোগ পেয়েও গেল তারা। কিন্তু ফের ব্যর্থতার জালে আটকা পড়লেন কিলিয়ান এমবাপে, মিস করলেন পেনাল্টি শটও। খানিক পর তারা গোলটি শোধ করলেও, অসাধারন জোশ নিয়ে তাদেরকে হারিয়েই দিল অ্যাথলেটিক বিলবাও।

২০১৫ সালের মার্চের পর এই প্রথম লিগে রিয়ালের বিপক্ষে জয় ছিনিয়ে নিল বিলবাও।লিগে গত ২৬ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর টানা তিন রাউন্ডে জিতেছিল রিয়াল। এই তিন ম্যাচে জালও অক্ষত রাখে তাঁরা। তবে এই ছন্দ ধরে রাখতে ব্যর্থ হল কার্লো আনচেলত্তির দল।

এই হারের ফলে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ হারাল রিয়াল। ১৫ ম্যাচে ১০ জয় ও তিন ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। এক ম্যাচ বেশি খেলে তাদের চেয়ে ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা।লিগে টানা তৃতীয় জয়ের পর বার্সেলোনার সমান ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে বিলবাও। তাদের চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে তৃতীয় স্থানে ১৫ ম্যাচ খেলা আতলেতিকো মাদ্রিদ।

Published by:

Share Link:

More Releted News:

স্প্যানিশ ফুটবল ক্লাব কর্নেয়ার মালিক হলেন মেসি

দক্ষিণ আফ্রিকান নেটপ্রভাবীর ছবিতে লাইক বিরাটের, কে এই সুন্দরী?

কেন উইকেট পাচ্ছেন না বুমরাহ? বড় স্বীকারোক্তি মুম্বইয়ের

মুম্বইকে দুরমুশ করে আইপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে শ্রেয়সরা

ফিনিক্স পাখির মত উত্থান, ১০ জনের দলকে নিয়ে রুদ্ধশ্বাস ড্র ইস্টবেঙ্গলের

‘প্রয়োজনে IPL ছাড়তে পারেন বিরাট-রোহিত’, বিশ্বকাপজয়ী তারকার মন্তব্যে চর্চা তুঙ্গে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ