T20 বিশ্বকাপ চ্যাম্পিয়ানরা পাবে ১৩ কোটি টাকা

রানার্স দল পাবে তার অর্ধেক অর্থ অর্থা‍ৎ সাড়ে ছয় কোটি টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: অস্ট্রেলিয়ার মাটিতে হতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) প্রতিযোগিতার পুরস্কারমূল্য ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি (International Cricket Council)। আগামী ১৩ নভেম্বর মেলবোর্নে (Melbourne) ফাইনালে যে দল জিতবে সেই দল প্রাইজমানি হিসেবে পাবে ভারতীয় মুদ্রায় ১৩ কোটি টাকা। আর রানার্স দল পাবে তার অর্ধেক অর্থ অর্থা‍ৎ সাড়ে ছয় কোটি টাকা।

আগামী ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে বসতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আসর। চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। মোট ২৯ দিন চলবে প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশ নেবে ভারত (India), পাকিস্তান (Pakistan), অস্ট্রেলিয়া (Australia), ইংল্যান্ড (England) সহ মোট ১৬টি দল। গ্রুপ পর্যায় থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত মোট ৪৫টি ম্যাচ হবে। আজ শুক্রবার প্রতিযোগিতার প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (International Cricket Council)। প্রতিযোগিতার মোট পুরস্কারমূল্য ৫৬ লক্ষ ডলার। চ্যাম্পিয়ান দল পাবে ১৬ লক্ষ ডলার আর রানার্স দল পাবে ৮ লক্ষ ডলার। সেমিফাইনালে ওঠা বাকি দুই দল পাবে ৪ লক্ষ ডলার করে। সুপার টুয়েলভে থাকা যে আটটি দল ছিটকে যাবে তাদের প্রত্যেকে পাবে ৭০ হাজার ডলার করে।

পাশাপাশি প্রথম রাউন্ডে প্রতি ম্যাচ জয়ের জন্য ৪০ হাজার ডলার করে পাবে দলগুলি। অর্থা‍ৎ প্রথম রাউন্ডে পুরস্কারমূল্য হিসেবে খরচ হবে ৪ লক্ষ ৮০ হাজার ডলার। প্রথম রাউন্ড থেকে যে চার দল ছিটকে যাবে সেই দলগুলিও ৪০ হাজার ডলার করে পাবে।  

  

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট