বাউন্ডারির বাইরে মেন্টর ধোনি, ‘শিষ্য’ ঋষভ পন্থ, ভাইরাল ছবি

তবে উইকেটের পেছনে দেখা যায়নি ঋষভ পন্থকে। বরং ২০ ওভার উইকেট কিপিং করলেন ঈশান কিষান। যখন ঈশান মাঠে, তখন ঋষভ পন্থ মাঠের বাইরে করে গেলেন নিজের অনুশীলন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন একবছর পেরিয়ে গিয়েছে। তবে বিসিসিআই-এর দৌলতে ফের একবার নীল জার্সিতে দেখা যাচ্ছে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। বুধবার অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়ার্ম-আপ ম্যাচ চলাকালীনও দেখা গেল তাঁকে। তবে বাউন্ডারির বাইরে। এ যেন নতুন ভূমিকায় ধোনি।

আগামী ২৪ অক্টোবর পাকিস্তন্রে বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। তার আগে বুধবার ছিল অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়ার্ম-আপ ম্যাচ। প্রথমে ব্যাট করতে নামে ক্যাঙারু-বাহিনী। তবে উইকেটের পেছনে দেখা যায়নি ঋষভ পন্থকে। বরং ২০ ওভার উইকেট কিপিং করলেন ঈশান কিষান। যখন ঈশান মাঠে, তখন ঋষভ পন্থ মাঠের বাইরে করে গেলেন নিজের অনুশীলন। তাঁকে ক্যাচ প্র্যাক্টিস করাতে দেখা গেল মেন্টর ধোনিকে। মূলত, কীভাবে থ্রো ডাউন ক্যাচ গ্লাভসে জড়াতে হয়, সেই পাঠই তিনি দিচ্ছিলেন। মুহূর্তের মধ্যেই সেই ছবি ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়।

ধোনি অবসর নেওয়ার পর সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলের এখন প্রধান ভরসা ঋষভ। তাই নিজের উত্তরসূরিকে নিজডে হাতেই তৈরি করে নিচ্ছেন ধোনি। এমনই বহু কমেন্ট ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কেউ আবার ধোনি আর ঋষভের ছবি আপলোড করে ক্যাপশনে লিখেছেন ‘গুরু-শিষ্য।’

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালোবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি