চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

 চোট সারিয়ে মাঠে নেমে জোড়া গোলে ইন্টার মায়ামিকে জেতালেন মেসি

নিজস্ব প্রতিনিধিঃ চোট সারিয়ে টানা দুমাস পর মাঠে নেমেছেন মেসি। আর মাঠে নেমেই গোলের ঝড় । ইন্টার মায়ামির জার্সিতে মাঠে নেমেই দিলেন জোড়া গোল। রবিবার সকালে ঘরের মাঠ ফ্লোরিডার চেস স্টেডিয়ামে ফিলাডেলফিয়ার মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি। আর সেই ম্যাচেই খেলতে নামেন মেসি।  আর সেই ম্যাচেই ৩-১ গোলে জিতল মায়ামি।

তবে এদিনের ম্যাচের শুরুতে বেশ চাপে পড়তে হয়েছিল মায়ামিকে। প্রথমে  মিকায়েল উরের গোলে এগিয়ে যায় ফিলাডেলফিয়া। তবে চার মিনিটের মাথায় পর পর দুটো জোড়া গোল করে মেসি। আর তাতেই ম্যাচের অনেকটা ভোলবদল হয়ে যায়। মেসি গোল দুটি করেন ২৬ ও ৩০ মিনিটে। তাঁর গোলের পরেই দ্বিতীয়টি করে  লুইস সুয়ারেজ। আর পর পর গোলের জেরেই ফিলাডেলফিয়াকে হারিয়ে জয় হয় মায়ামির।

উল্লেখ্য, এদিনের ম্যাচের দ্বিতীয় গোলটি ছিল পেশাদার ক্যারিয়ারে মেসির ৮৪০তম গোল। যা সবচেয়ে কম বয়সী হিসেবে গোলের রেকর্ড বলে উল্লেখ করা হচ্ছে।  আর গোলের দিক থেকে মেসির সামনে আছেন তারই চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো।  সম্প্রতি  পর্তুগিজ সুপারস্টার ক্যারিয়ারের ৯০০তম গোলের মাইলফলক স্পর্শ করেছেন। বলা বাহুল্য, চোটের কারণে ১৫ জুলাই থেকে খেলতে নামেননি  মেসি। আর টানা দু মাস পড়ে মাঠে নামতেই তাঁকে দেখা গেল একেবারে পুরানো ছন্দে।  

Published by:

Share Link:

More Releted News:

স্টাবস- অক্ষরের লড়াই, আরসিবিকে হারিয়ে জিতল দিল্লি

KKR-এর সবচেয়ে বড় দুর্বলতা কী? জানিয়ে দিলেন অধিনায়ক রাহানে

অক্ষরদের দাপটে দিশেহারা বিরাটরা, দিল্লিকে ১৭৬ রানের টার্গেট দিল বেঙ্গালুরু

মাঠে ছিলেন ব্যাটারদের যম! ICU-তে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন তারকা বোলার

ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা, ভাঙলেন রোহিত শর্মার বড় রেকর্ড

হায়দরাবাদের বিরুদ্ধে আজ মাঠে নামবেন ধোনি? এল বড় আপডেট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ