Copa America 2024 : পেরুর বিরুদ্ধে খেলবেন না মেসি

Share:

নিজস্ব প্রতিনিধি : কোপা আমেরিকায় পেরুর বিরুদ্ধে খেলবেন না লিওনেল মেসি। আগামী ৩০ জুন পেরুর বিরুদ্ধে নামছে আর্জেন্টিনা। সেই ম্যাচে এলএম টেনকে বিশ্রাম দিতে চান কোচ লিওনেল স্কালোনি।

জানা গিয়েছে, গত ২৫ জুন মেটালাইফ স্টেডিয়ামে চিলি বিরুদ্ধে খেলার সময়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন মেসি। পরে জানা যায়, চোট তেমন গুরুতর নয়। চোটের কারণে গত বৃহস্পতিবার অনুশীলনে যোগ দেননি আর্জেন্টাইন তারকা। টিম হোটেলেই ছিলেন তিনি। মেসি জানিয়েছিলেন, তিনি কিছুটা অস্বস্তি অনুভব করলেও খেলা চালিয়ে দিতে পারবেন। তবে জানা যাচ্ছে, মেসিকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে চান না কোচ স্কালোনি। এই কারণে মেসির পরিবর্তে তরুণ খেলোয়াড়কে খেলাতে চান তিনি।

জানা যাচ্ছে, মেসির পরিবর্তে আলেসান্দ্রো গার্নাচোককে প্রথম একাদশে দেখা যেতে পারে। পেরুর বিরুদ্ধে ম্যাচ জিততে পারলেই জয়ের হ্যাটট্রিক করে কোয়ার্টার ফাইনালে যেতে পারবে গত বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। উল্লেখ্য, চলতি কোপা আমেরিকায় প্রথম ম্যাচে কানাডাকে ২-০ গোলে হারিয়েছে মেসিরা। এরপরের ম্যাচে চিলির বিরুদ্ধে ১-০ গোলে জিতেছে তাঁরা। পর পর দুটি ম্যাচ জেতায় কোয়ার্টার ফাইনালে যাওয়া নিশ্চিত আর্জেন্টিনার।

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের