চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মেসির ব্যক্তিগত দেহরক্ষীর মাঠে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিনিধি: জোর ধাক্কা খেলেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির ব্যক্তিগত দেহরক্ষী ইয়াসিন চুকো। মেজর সকার লিগ ও কনকাফাফ প্রতিযোগিতা চলাকালীন তিনি আর ইন্টার মায়ামির খেলোয়াড়দের পাশে সাইডলাইনে বসতে পারবেন না। কনকাকাফ প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে নিয়ম ভেঙে মাঠের মধ্যে ঢুকে যাওয়ার কারণেই চুকোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি হয়েছে। এই সিদ্ধান্তে নিজের হতাশা প্রকাশ করেছেন চুকো। এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘লঘু পাপে গুরু দণ্ড দেওয়া হল।’

মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবল ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পরেই আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির নিরাপত্তার জন্য ব্যক্তিগত দেহরক্ষী হিসাবে নিয়োগ করা হয়েছেন প্রাক্তন সেনা জওয়ান ইয়াসিন চুকোকে। ২৪ ঘন্টাই মেসির ছায়াসঙ্গী হয়ে থাকেন তিনি। মাঠ ও মাঠের বাইরে ভক্তদের হাত থেকে ফুটবলের রাজপুত্রকে রক্ষার গুরুদায়িত্ব তাঁর কাঁধেই। কোনও ভক্ত মাঠে ঢুকে মেসির কাছে গেলেই তাকে ধরতে মাঠে ঢুকে পড়েন চুকো। কিন্তু সেই ছবি আপাতত আর দেখা যাওয়ার সম্ভাবনা নেই।

আগামী ১০ এপ্রিল কনকাকাফ প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে খেলতে নামছে ইন্টার মায়ামি। আর ওই ম্যাচের আগেই মেসির সর্বক্ষণের দেহরক্ষী হিসাবে মাঠের সাইডলাইনের ধারে চুকোর বসার উপরে নিষেধাজ্ঞা জারি হয়েছে। ওই সিদ্ধান্ত নিয়ে এক ভিডিও বার্তায় খানিকটা ক্ষোভ উগরে দিয়ে চুকো বলেছেন, ‘আমাকে আর মাঠে থাকার অনুমতি দেওয়া হচ্ছে না। আমি ইউরোপে সাত বছর লিগ ওয়ান ও চ্যাম্পিয়নস লিগে কাজ করেছি। সেখানে মাত্র ছয়জন আমার চোখ এড়িয়ে মাঠে প্রবেশ করেছিল। আমি যখন যুক্তরাষ্ট্রে আসি, গত ২০ মাসে এখানে ১৬ জন মাঠে ঢুকে পড়েছে। তার কারণ এখানে একটা বিশাল সমস্যা রয়েছে। মাঠের মধ্যে  মেসিকে ভক্তদের ভালবাসার অত্যাচার থেকে রক্ষা করতে পারব না ভেবে খারাপ লাগছে।’

Published by:

Share Link:

More Releted News:

ব্যাটে- বলে দাপট দেখিয়ে দিল্লিকে দুরমুশ করে জয়ী হায়দরাবাদ

ব্যাট হাতে অভিষেকের তাণ্ডব, দিল্লিকে ২৪৩ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

সিএসকে-এর জন্য দুঃসংবাদ, IPL থেকে ছিটকে গেলেন টপ-অর্ডারের ব্যাটসম্যান

‘টেনিস ও ক্রিকেটের মেলবন্ধন ঘটুক’ ভারত আসার ইচ্ছেপ্রকাশ করে জানালেন নোভাক জোকোভিচ

আইপিএলের পরেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ, বোর্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ গম্ভীর

‘ভবিষ্যতের তারকা’, বৈভবকে নিয়ে যা যা বললেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ