ভারতীয় শিবিরে ফের “চোটের আতঙ্ক”, হাঁটুতে আঘাত পেলেন সিরাজ

Share:

নিজস্ব প্রতিনিধি: চোটের জন্য গুয়াহাটিতে টেস্ট সিরিজ থেকে বাদ গিয়েছেন শুভমন গিল। ভারতীয় শিবিরে ফের আঘাত ‘আতঙ্ক’। বল করার সময় মহম্মদ সিরাজের পায়ে ব্যথা দেখা দিলে ভারতীয় শিবিরের কপালে জমেছে চিন্তার কালো মেঘ। বল দেখার সময় ট্রিস্টান স্টাবস সিরাজের সঙ্গে ধাক্কা খান। ৫০তম ওভারের প্রথম বলেই এই ঘটনা ঘটে যখন স্টাবস বলটি মিড-অনের দিকে ঠেলে অন্য প্রান্তের দিকে দৌড়ে যান। তবে, তিনি ভুল করে নন-স্ট্রাইকারের দিকে তাকিয়ে থাকা সিরাজের সঙ্গে ধাক্কা খান। সিরাজকে তখনই চিকিৎসকরা দেখতে আসেন।

তবে গুরুতর কিছু নয় বলেই জানা গিয়েছে। গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিন লাঞ্চ শুরু হওয়ার আগে টেম্বা বাভুমা এবং ট্রিস্টান স্টাবস তাদের অপরাজিত ৭৪ রানের জুটি গড়েছেন। যা চাপ বৃদ্ধি করছে ভারতের। টি ব্রেকের পরপরই কুলদীপ যাদব ন, রায়ান রিকেলটনকে ৩৫ রানে আউট করেন। তার আগে জসপ্রীত বুমরাহ ভারতকে প্রথম সাফল্য এনে দেন, এইডেন মার্করামকে ৩৮ রানে বোল্ড করেন। মার্করাম এবং রিকেলটন একটি শক্তিশালী জুটি তৈরি করেছিলেন। বুমরাহর সেই জুটি ভেঙে দেন।

ভারত  একাদশে দুটি পরিবর্তন এনেছে, অক্ষর প্যাটেলের পরিবর্তে সাই সুধারসন এবং শুভমান গিলের পরিবর্তে নীতিশ কুমার রেড্ডিকে দলে নিয়েছে। জল্পনা ছিল যে ভারত বামহাতি ব্যাটসম্যানদের সংখ্যা ভাঙতে দলের বাইরে থেকে একজন ডানহাতি ব্যাটসম্যানকে ডাকতে পারে। কলকাতায় বাদ পড়া সাই সুধারসন আবার দলে ফিরে এসেছেন এবং ওয়াশিংটন সুন্দরের স্থলাভিষিক্ত হয়ে তিন নম্বর স্থান দখল করবেন বলে আশা করা হচ্ছে। এদিকে, দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের জন্য পেসার করবিন বোশের পরিবর্তে স্পিন-বোলিং অলরাউন্ডার সেনুরান মুথুসামিকে দলে নিয়েছে।

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১