আইএসএলে কড়া শাস্তির মুখে মোহনবাগান, শুক্রবার খেলতে হবে দর্শক শূন্য মাঠে

Share:

নিজস্ব প্রতিনিধি:  কড়া শাস্তির মুখে মোহনবাগান। আইএসএলের দলের জয়ের হ্যাট্রিক এর পরেই এলো দুঃসংবাদ। এবার শুক্রবার দর্শকশূন্য যুবভারতীতে খেলতে হবে মোহনবাগানকে। আগামী শুক্রবার, ৬ মার্চ, ঘরের মাঠে ওড়িশা এফসির বিরুদ্ধে খেলা রয়েছে বাগানের। সেই ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে হবে সবুজ-মেরুনকে। এই শাস্তি দিয়েছে সর্বভারতীয় ফুটবল সংস্থা। 

এই শাস্তির কথা এক্স হ্যান্ডলে জানিয়েছে মোহনবাগান। তারা যে একেবারেই খুশি নয়, তা-ও স্পষ্ট করে দেওয়া হয়েছে। সেখানে লেখা, “চেন্নাই এফসির বিরুদ্ধে ম্যাচ চলাকালীন গ্যালারিতে মোহনবাগানের সমর্থকদের দুর্ব্যবহারের অভিযোগের প্রমাণ পাওয়া গিয়েছে বলে জানিয়েছে সর্বভারতীয় ফুটবল সংস্থার শৃঙ্খলারক্ষা কমিটি। সেই কারণে জরিমানা করেছে তারা। সেই জরিমানা ক্লাব মেনে নিয়েছে। কিন্তু তাতেও খুশি হয়নি এআইএফএফ। শুক্রবার ওড়িশা এফসির বিরুদ্ধে আমাদের ঘরের ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে করার নির্দেশ দেওয়া হয়েছে।” মোহনবাগান জানিয়েছে, এই নির্দেশে তারা হতাশ।

 ক্লাব পাল্টা প্রতিক্রিয়া দিয়ে জানিয়েছে, এই বিষয়ে তারা অত্যন্ত হতাশ। এই সিদ্ধান্ত বিবেচনা করারও আবেদন জানানো হয়েছে। তাদের কথায়, “সমর্থকদের জন্যই ফুটবল। তাই তাঁরা এর থেকে ভাল কিছুর প্রাপ্য।” এখন দেখার, মোহনবাগানের আবেদনের পর এআইএফএফ-এর শৃঙ্খলারক্ষা কমিটি সিদ্ধান্ত বদল করে কি না। নইলে চতুর্থ ম্যাচে দর্শকদের ছাড়াই খেলতে হবে দিমিত্রি পেত্রাতোস, জেমি ম্যাকলারেনদের।

সূর্যের বুধের নক্ষত্রে প্রবেশ, ভাগ্যের চাকা ঘুরবে ৩ রাশির জাতকদের

সৌন্দর্যের পাশাপাশি আর্থিক উন্নতিও চান? ঘরে রাখুন এই ৭ গাছ

বারান্দাতেই সবজি চাষ করছেন? জানেন এই ৭ ভুল করলে নষ্ট হতে পারে বাগান

বাড়িতে পায়রা বাসা শুভ নাকি অশুভ? জানুন কী বলছে বাস্তুশাস্ত্র

আজকের রাশিফল: পরিবারে বিপদ, রাস্তায় গাড়ি আস্তে চালান, বিদেশ ভ্রমণের সুযোগ…

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?