সেনেগালের ট্রফি গেল মরোক্কোর হাতে

Share:

নিজস্ব প্রতিনিধি:  সেনেগালের থেকে হাতছাড়া হলো আফ্রিকা কাপ অফ নেশন ট্রফি। ফাইনালের ফল বাতিল করে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করেছে আফ্রিকান ফুটবলের  নিয়ন্ত্রক সংস্থা কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল। এফকান এর ফাইনালে রেফারির সিদ্ধান্তের বিরোধিতা করে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার শাস্তি হিসেবে এটা পেল সেনেগাল।

গত ১৮ জানুয়ারী রাবাতে অনুষ্ঠিত ফাইনালে মরোক্ক কে হারায় তারা। ৯৪ মিনিটে পাপা গুইয়ের একমাত্র গোলে জয় পায় সেনেগাল। এর পর তাদের হাতে ট্রফি তুলে দেওয়া। আর তাদের থেকে ট্রফি কেড়ে নেওয়া হলো আরও এক ১৮ তারিখে। তা হলো ১৮ মার্চ। ঠিক ২ মাসের জন্য আফ্রিকা কাপ অফ নেশন্স চ্যাম্পিয়ন রইল সেনেগাল। ম্যাচের শেষ দিকে রেফারির পেনাল্টি দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সাময়িকভাবে মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন সেনেগালের বেশির ভাগ খেলোয়াড়। বিতর্কিত এই ওয়াক-অফের জেরে সেনেগালের কাছ থেকে শিরোপা কেড়ে নেওয়া হলো। প্রায় ১৭ মিনিট পর সেনেগালের সব খেলোয়াড় মাঠে ফেরেন। এরপর মরক্কোর ব্রাহিম দিয়াজের পেনাল্টি ঠেকান সেনেগালের গোলরক্ষক। অতিরিক্ত সময়ে পাপে গেইয়ের গোলে জয় পায় সেনেগাল।

আরও পড়ুন: আফগানিস্তানে পাকিস্তানের ভয়াবহ হামলার পর ভারতের উদ্দেশ্যে বিশেষ বার্তা তারকা আফগান ক্রিকেটারের

এক বিবৃতিতে বলা হয়েছে, সেনেগাল আইনের ৮২ নম্বর ধারায় দোষী। ৮২ নম্বর ধারায় বলা আছে, কোনও দল যদি খেলতে না চায় বা রেফারির অনুমতি ছাড়া নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই মাঠ ত্যাগ করে, তবে সেটি হার বিবেচনা করা হবে এবং প্রতিযোগিতা থেকে দলটিকে বাদ দেওয়া হবে। এছাড়াও ৮৪ নম্বর অনুচ্ছেদে এই বিধানকে আরও স্পষ্ট করে বলা হয়েছে, ৮২ নম্বর অনুচ্ছেদ ভাঙলে সংশ্লিষ্ট দল স্থায়ীভাবে প্রতিযোগিতা থেকে বহিষ্কৃত হবে এবং ম্যাচটি ৩–০ ব্যবধানে হেরে গেছে বলে গণ্য হবে। শেষে সাদিও মানে তাঁর দলের সদস্যদের বুঝিয়ে মাঠে ফেরান। এই ঘটনাই ছিল নিয়ম ভাঙা, আর সেটার শাস্তি পেল সেনেগাল ফুটবল দল।

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের