প্রতিপক্ষ কোচের নাক টিপে দিয়ে ফের বিতর্কে মরিনহো

Share:

নিজস্ব প্রতিনিধি: কখনও বর্ণবিদ্বেষী মন্তব্য, কখনও ম্যাচে হেরে গিয়ে বিপক্ষ কোচের নাক চেপে ধরা, একের পর এক বিতর্কে নাম জড়িয়েছে পর্তুগিজ  তারকা কোচ হোসে মরিনহো। বিতর্ক আর হোস মরিনহো যেন একই মুদ্রার এপিঠ ওপিঠ। বুধবার টার্কিশ কাপের কোয়ার্টার ফাইনাল শেষে বির্কিত ঘটনাটি ঘটিয়েছেন এই পর্তুগিজ কোচ।

ঘরের মাঠে উত্তপ্ত এক ইস্তাম্বুল ডার্বিতে গালাতাসারাইয়ের কাছে ২–১ গোলে ফেনেরবাচের হেরে যাওয়ার পর মেজাজ ধরে রাখতে পারেননি মরিনহো।  দৌড়ে গিয়ে গালাতাসারাই কোচের নাক চেপে ধরেন চ্যাম্পিয়নস লিগজয়ী এই কোচ। নাক চেপে ধরার সেই ছবি দ্রুত ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

সেই ভিডিওতে দেখা গিয়েছে, গালাতাসারাই কোচ ওকান বুরুকের পেছনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে নাক ধরছেন মরিনহো।  এরপর বুরুক মুখে হাত দিয়ে মাটিতে পড়ে যান। এ সময়ে মরিনহোকে সরিয়ে নেন অন্যরা। ফেনেরবাচে স্টেডিয়ামের এই ম্যাচও শান্তিপূর্ণ ছিল না। এই ম্যাচে লাল কার্ড দেখেছেন তিনজন খেলোয়াড়। তাঁদের দুজন গালাতাসারাইয়ের, একজন ফেনেরবাচের। তিনজনই লাল কার্ড দেখেছেন ৯০ মিনিট পেরিয়ে যাওয়ার পর যোগ করা সময়ে সংঘর্ষে জড়িয়ে।

নাকে খোঁচা খাওয়া গালাতাসারাই কোচ জানিয়েছেন, পেছন দিক থেকে আচমকাই আঘাত আসে। একটু দাগ পড়ে গেছে। বিষয়টি ভালোকিছু না হলেও ফুলিয়ে–ফাঁপিয়ে বলার মতো কিছু নেই। গালাতাসারাইয়ের সহসভাপতি মেতিন ওজতুর্ক অবশ্য অত রাখঢাক করেননি। মরিনহোর ঘটনাকে তুর্কি ফুটবলের ওপর আঘাত হিসেবেই দেখছেন ওজতুর্ক।

মরিনহো তুর্কি ফুটবলে যোগ দেওয়ার পর থেকেই একের পর এক ঝামেলায় জড়িয়েছেন। এই ফেব্রুয়ারিতেই ফেনেরবাচে–গালাতাসারাই ম্যাচের পর মরিনিওর বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্য করার অভিযোগ করেছিল গালাতাসারাই। মরিনিওর জন্য কারও শরীরের আঘাত করাটা অবশ্য নতুন কিছু নয়। ২০১১ সালে বার্সার সহকারী কোচ টিটো ভিলানোভার চোখে খোঁচা মেরেছিলেন তৎকালীন রিয়াল মাদ্রিদ কোচ মরিনহো।

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের