আইপিএলে ঠাঁই হয়নি, উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি দলে মুস্তাফিজ

Share:

নিজস্ব প্রতিনিধি:  আইপিএলের নিলামে বিক্রি হওয়ার পরেও বাদ যাওয়ার পর থেকে ক্রিকেট মহলে চর্চার কেন্দ্রে রয়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। তাঁকে ঘিরেই বর্তমানে ক্রিকেট দুনিয়া তোলপাড় হচ্ছে। বাংলাদেশি এই পেসার রয়েছেন দুর্দান্ত ফর্মে। তিনিই এবার জায়গা করে নিলেন উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি দলে। গোটা বছর ধরে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি স্বরুপ এই উপহার পেয়েছেন মোস্তাফিজ। 

বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান গত বছর জাতীয় দল ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি–টুয়েন্টি লিগে দারুণ পারফর্ম করেছেন।বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান গত বছর জাতীয় দল ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি–টুয়েন্টি লিগে দারুণ পারফর্ম করেন । তাঁর এই পারফরম্যান্সের ভিত্তিতে ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে ছেলেদের বর্ষসেরা একাদশ উইজডেন বাংলাদেশের এই পেসারকে বেছে নিয়েছেন। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে তিনিই জায়গা পেয়েছেন।

আরও পড়ুন: বাংলাদেশকে সমর্থন! বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান

মোস্তাফিজের গত বছরের পারফরম্যান্স নিয়ে উইজডেন লিখেছে, অন্তত ১৫০ ওভার বল করেছেন, এমন বোলারদের মধ্যে ২০২৫ সালে মোস্তাফিজুরের বোলিং গড়ের (১৮.০৩) ধারেকাছেও কেউ যায়নি। এ বছরে কোনো পেসারই তার মতো খেলেনি।  বছরজুড়েই তিনি রান আটকে দিয়েছেন এবং নিয়মিত উইকেট  শিকার করেছেন।  ২০২৫ সালে স্বীকৃত টি–টোয়েন্টিতে ৪৩ ইনিংসে ৫৯ উইকেট নিয়েছেন তিনি। ওভারপ্রতি ৬.৭৮ রান দিয়েছেন । স্ট্রাইক রেট ১৫.৯। ১১ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলিং করেছেন। গত বছর এ সংস্করণে ১৫৬.৫ ওভার বোলিং করেন মুস্তাফিজ। উইজডেন বর্ষসেরা টি-টোয়েন্টি দলে ওপেনার হিসেবে রয়েছেন  ভারতের অভিষেক শর্মা ও ইংল্যান্ডের ফিল সল্ট।   দক্ষিণ আফ্রিকার দেভাল্ড ব্রেভিস, ডনোভান ফেরেইরা ও অস্ট্রেলিয়ার টিম ডেভিডও আছেন বর্ষসেরা এই দলে। 

কলকাতায় আকাশ কালো ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

Moto G37 Power নাকি Realme C83 5G? কম বাজেটের লড়াইয়ে এগিয়ে কোন ফোন?

নিরাপত্তায় নো কম্প্রোমাইজ! ৭ এয়ারব্যাগসহ বাজারে হাজির টয়োটা ইনোভা ক্রিস্টা

সাতসকালের বৃষ্টিতে সাময়িক স্বস্তিতে শহরবাসী

দুর্দান্ত অফার, ১৫ হাজার টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে Vivo-এর প্রিমিয়াম ফোন

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

অতিরিক্ত প্রোটিন কি শরীরের ক্ষতি করতে পারে? কী বলছেন বিশেষজ্ঞরা?

নিয়মিত সাঁতার কাটেন? জেনে নিন ত্বক ও চুল বাঁচাতে কি পরামর্শ বিশেষজ্ঞদের?

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

এই মন্দিরে ভক্তদের না বলা মনের কথা বোঝেন বজরংবলী, সমস্যার সমাধান করেন দ্রুত

শুক্রের ভয়ঙ্কর চালে ৪ রাশির জাতকদের জীবনে ভয়াবহ সমস্যা, কারা বিপদে?

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?