বিশ্বকাপের বিকল্প চিন্তা পাকিস্তানের, ফের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন নাকভি

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বাংলাদেশের মতো নাটক শুরু করে পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ করবে কিনা তা এখনও জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। আগামীকাল সোমবার (২ ফেব্রুয়ারি) সিদ্ধান্ত জানানোর কথা। তবে শোনা যাচ্ছে তার আগেই রবিবার (১ ফেব্রুয়ারি) বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত জানাতে পারে পিসিবি। এমনকি এটাও খবর মিলেছে যদি বিশ্বকাপ বয়কট করে পিসিবি তাহলে বিকল্প টুর্নামেন্ট আয়োজনেরও পরিকল্পনা রয়েছে। এই বিষয় নিয়ে আলোচনা করতে আজ প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।

সূত্রের খবর, রবিবার সন্ধ্যা ৬টায় পিসিবি সভাপতি মহসিন নাকভির সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের  বৈঠকে সম্ভাবনা রয়েছে। এই বৈঠকের পরেই বিশ্বকাপে পাকিস্তানের  অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ইতিমধ্যে  বিশ্বকাপের জার্সি উন্মোচন স্থগিত করেছে পিসিবি। তবে খেলা নিয়ে সিদ্ধান্ত না জানালেও দল ঘোষণা করে দিয়েছে পিসিবি। সেই সঙ্গেই পাক ক্রিকেটাররা  অনুশীলন চালিয়ে যাচ্ছে।  সূত্রের খবর, যদি পাকিস্তান বিশ্বকাপে  খেলে তাহলে চারটি দলের অংশগ্রহণে লাহোরে একটি টুর্নামেন্ট আয়োজন করা হবে। যেখানে ‘দ্য পাকিস্তান’, শাহিন্স, অনূর্ধ্ব-১৮ দলকে নিয়ে ক্রিকেটারদের চারটি দলে ভাগ করা হবে। 

প্রসঙ্গত, নিরাপত্তার কথা জানিয়ে বাংলাদেশ বয়কটের কথা জানায়। তারপরেই আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে জায়গা করে দেয়। তখন থেকেই ভাই বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। বিসিবির সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে পিসিবি।  তারপর বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়ে টুর্নামেন্ট বয়কট করার ইঙ্গিত দেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।  

 

‘যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের জন্য অতিরিক্ত ২০ টি বাস চালানো হবে,’ ঘোষণা শুভেন্দুর

‘এক সপ্তাহ কথা না বলার অপরাধ’! রাগে প্রেমিকের বাড়িতে পেট্রল বোমা ছুড়লেন প্রেমিক

বালতি-জগ দিয়েও আটকানো যাচ্ছে না বৃষ্টির জল, চুঁচুড়ার সরকারি অফিসে চরম দুর্ভোগ

বন্যায় ডুবেছে গোটা গ্রাম, কোলে তুলে নিয়ে সন্তানদের স্কুলে পৌঁছে দিচ্ছেন অভিভাবকরা

বারাকপুর আদালতে নিয়ে যাওয়ার পথে সোমনাথ দে-কে লক্ষ্য করে ডিম-ইট থেরাপি

ফরাক্কার ধসের জেরে নাজেহাল যাত্রীরা, বাতিল কোন ট্রেন? ঘুরপথে চলবে কোনগুলি? রইল তালিকা

‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা হাসিনার

বছরে তিনটি করে গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে, ঘোষণা রাজ্য সরকারের

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে

রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা হচ্ছেন মিঠুন চক্রবর্তী, নিউটাউন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর