হার্দিকের সঙ্গে বিচ্ছেদ ভুলে আনন্দে কাটছে জীবন, নিজেকে ৩ কোটির গাড়ি উপহার নাতাশার

ভিডিওতে, নাতাশাকে ওয়ার্কআউটের পরে জিম থেকে বেরিয়ে তার নতুন গাড়িতে বসে সময় উপভোগ করতে দেখা যায়। তাই এই বিলাসবহুল গাড়িটি দাম প্রায় ৩.০৪ কোটি টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিচ্ছেদ ভুলে জীবন উপভোগ করছেন ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার প্রাক্তন স্ত্রী নাতাশা স্টানকোভিচ। ২০২১ সালে করোনা সময় আইনিমতে বিয়ে করেন হার্দিক-নাতাশা। পরে জানা যায়, প্রেগনেন্সির কারণে তড়িঘড়ি সার্বিয়ান মডেলকে বিবাহ করেন হার্দিক। এরপর ছেলের জন্মের দু বছরের মাথায় আবারও সামাজিক মতে বিবাহ করেন তাঁরা। কিন্তু এতবার বিয়ে করেও টিকল না সংসার। ২০২৪ সালে যৌথ বিবৃতিতে বিচ্ছেদের কথা ঘোষণা করেন হার্দিক-নাতাশা। তবে বিচ্ছেদ ভুলে দুজনেই জীবন উপভোগ করছেন। জানা যাচ্ছে, নাতাশা তাঁর জিম প্রশিক্ষকের সঙ্গে প্রেম করছেন।

অন্যদিকে হার্দিকও সপ্তাহ কয়েক আগে তাঁর নতুন প্রেমিকাকে সামনে আনেন। যার নাম মাহিকা শর্মা। তিনিও একজন মডেল। অবসর সময়ে প্রেমিকার সঙ্গেই থাকেন হার্দিক। আবার দিন দুয়েক আগে গুঞ্জন উঠেছিল যে, গোপনে বাগদান সেরে ফেলেছেন হার্দিক-মাহিকা। আর এমন পরিস্থিতিতেই এবার নিজেকে একটি বিলাসবহুল গাড়ি উপহার দিলেন নাতাশা। তিনি কমলা রঙের ল্যান্ড রোভার ডিফেন্ডার কিনেছেন। শুক্রবার, অভিনেত্রীকে মুম্বইয়ের রাস্তায় এই গাড়ি চেপে ঘুরে বেড়াতে দেখা যায়। ভিডিওতে, নাতাশাকে ওয়ার্কআউটের পরে জিম থেকে বেরিয়ে তার নতুন গাড়িতে বসে সময় উপভোগ করতে দেখা যায়। তাই এই বিলাসবহুল গাড়িটি দাম প্রায় ৩.০৪ কোটি টাকা।

 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

তবে বিবাহবিচ্ছেদের পর, হার্দিক প্রথমে জেসমিন ওয়ালিয়ার সঙ্গে ডেট করেছিলেন। পরে মডেল মাহিকার প্রেমে পড়েন তিনি। তবে, নাতাশার প্রেমিকের বিষয়ে এখনও কিছু জানা যায়নি। কারণ তিনি তার ব্যক্তিগত জীবন গোপন রাখেন। তবে এর আগে, নাতাশা প্রকাশ করেছিলেন যে, তিনি আবার প্রেমে পড়ার জন্য উন্মুক্ত। আগামী বছরের দিকে তাকিয়ে তিনি অবশ্যই নতুন অভিজ্ঞতা, সুযোগ, এবং নতুন প্রেমের জন্য উন্মুক্ত। জীবন তাঁকে যা উপহার দেবে, সবটাই গ্রহণ করবেন তিনি। তবে তিনি অর্থপূর্ণ সম্পর্কগুলিকে বেশি মূল্য দিতে চান, যেগুলি বিশ্বাস এবং বোঝাপড়ার উপর নির্মিত। এর আগে নাতাশা স্টানকোভিচ স্বীকার করেছিলেন যে, ‘২০২৪ সাল তার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল, বিশেষ করে হার্দিক পান্ডিযার সঙ্গে বিবাহবিচ্ছেদের কারণে। তবে এগুলি তাঁকে অনেক কিছু শিখিয়েছে। তাই চ্যালেঞ্জ নিতে আমি ভালবাসি।’

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি