আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মস্কা ভাইদের চওড়া ব্যাটে নেপালকে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস ইতালির

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই ইতিহাস গড়ল ইতালি। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালকে ১০ উইকেটে হারিয়ে প্রথম জয় তুলে নিল আজ্জুরিরা। প্রথমে ব্যাট করে ১৯.৩ ওভারে ১২৩ রানেই গুটিয়ে গিয়েছিল নেপাল। জবাবে মস্কা ভাইয়ের দুরন্ত ব্যাটিংয়ে ভর করে ১২.৪ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইতালি। জাস্টিন মস্কা ৬০ রানে ও অ্যান্টনি মস্কা ৬২ রানে অপরাজিত থাকেন।

টস জিতে এদিন প্রথমে নেপালকে ব্যাট করতে পাঠান ইতালির অধিনায়ক হ্যারি মানেনতি। দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় নেপাল। ৫ রান করে ফিরে যান কুশল ভুরটেল। এর পরে আসিফ শেখ ও অধিনায়ক রোহিত পাউদেল খানিকটা প্রতিরোধ গড়ে তোলেন। দুজনে দ্বিতীয় উইকেটে ৪১ রান যোগ করেন। তবে পর পর দুজনে সাজঘরে ফেরায় ফের ধাক্কা খায় নেপাল। রোহিত করেন ২৩ আর আসিফ ২০। চতুর্থ উইকেটে আরিফ শেখ ও দীপেন্দ্র সিংহ আইরে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান। দীপেন্দ্র (১৭) ফিরতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে নেপালের ব্যাটিং অর্ডার। নিচের সারির ব্যাটারদের ভূমিকা ছিল কার্যত আয়ারাম ও গয়ারামের। স্কোর বোর্ডে ৯ রান যোগ হতে না হতে পাঁচ ব্যাটার সাজঘরে ফিরে যান। শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে ১২৩ রানে গুটিয়ে যায় নেপাল। ইতালির হয়ে ক্রিসান কালুগামাগে ১৮ রান দিয়ে তিন উইকেট ঝুলিতে পোরেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখী মেজাজে খেলতে শুরু করেন ইতালির দুই ওপেনার জাস্টিন মস্কা ও অ্যান্টনি মস্কা। দুই ভাই প্রতিপক্ষের বোলারদের নিয়ে ছেলেখেলা করেন। মাত্র চার ওভারেই দুজনে ৫০ রান তোলেন। প্রথম পাওয়ার প্লে-তে অর্থা‍ৎ ৬ ওভারে ইতালির রান দাঁড়ায় ৬৮ রান। ৩৭ বলে নিজের অর্ধশতরান তুলে নেন জাস্টিন মস্কা। আর অ্যান্টনি ব্যক্তিগত অর্ধশতরানে পৌঁছতে খেলেছেন ২৮ বল। শেষ পর্যন্ত ১২.৪ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইতালি।

Published by:

Share Link:

More Releted News:

কাটল শনির দশা, নিশাঙ্কা-রাহুলের ঝোড়ো ইনিংসে রাজস্থানকে হারিয়ে জয়ী দিল্লি

বিধ্বংসী ব্যাটিং রিয়ান-ডোনোভানের, দিল্লিকে ২২৬ রানের লক্ষ্য দিল রাজস্থান

আইপিএল থেকে ফিরেই দুঃসংবাদ, গুরুতর চোটে এক মাস মাঠের বাইরে মিচেল

শুভমন আউট হতেই বল নিয়ে যা করলেন বিরাট, তাজ্জব দর্শকরা, রইল ভিডিও

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

হোটেলের বাথরুমে মহিলাদের ভিডিও রেকর্ডের অভিযোগ, গ্রেফতার অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ