নতুন কোচ আসছে বায়ার্ন মিউনিখে

Share:

নিজস্ব প্রতিনিধি : বায়ার্ন মিউনিখের নতুন কোচ হচ্ছেন ভিনসেন্ট কোম্পানি। ব্রিটিশ ও জার্মান সংবাদমাধ্যম সূত্রে এই খবর মিলেছে। জানা গিয়েছে, বায়ার্নের সঙ্গে চুক্তি করতে রাজি হয়েছেন ভিনসেন্ট কোম্পানি। এখন ২০২৮ সাল পর্যন্ত বার্নালির সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন কোম্পানি। তবে মেয়াদ শেষে আগেই বায়ার্নের কোচ হতে পারেন তিনি।

ম্যানচেস্টার সিটির খেলোয়াড় হিসাবে ১১টি মরশুমে ১২টি ট্রফি জিতেছেন ভিনসেন্ট কোম্পানি। দীর্ঘদিন সময় ধরে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ২০১৯ সালে ম্যানচেস্টার সিটি ছেড়ে দিয়ে নিজের পুরনো ক্লাব আন্ডারলেখটেতে ফিরে যান কোম্পানি। খেলোয়াড়ি জীবন শেষ করে সেই ক্লাবেই কোচিং করতে শুরু করেন তিনি। এরপর ২০২২ সালে ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নালির কোচ হিসাবে ফেরেন বেলজিয়াম খেলোয়াড়। ২০২২-২৩ সালে চ্যাম্পিয়ানশিপের শিরোপা জিতে প্রিমিয়ার লিগে উঠে আসে বার্নালি। এবার ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়েছে ক্লাবটি। এই পরিস্থিতিতে বার্নালির দায়িত্ব ছেড়ে এবার বায়ার্ন মিউনিখের দায়িত্ব নিতে চলেছেন ৩৮ বছর বয়সি কোম্পানি। জানা যাচ্ছে, ২০২৮ সালের জুন মাস পর্যন্ত বার্নালির সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন এই বেলজিয়াম খেলোয়াড়। চার বছর আগে ক্লাব ছাড়তে চলায় বায়ার্নকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণের ব্যাপারে দুই ক্লাবের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে বায়ার্নের দায়িত্ব ছেড়ে দেন টুখেল। এরপরই নতুন কোচ খুঁজতে শুরু করেন বায়ার্ন। কোচ হিসাবে পছন্দের তালিকায় জাবি আলোনসোর নাম উঠে আসে। কিন্তু জাবি বায়ার্নের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন।

আজকের রাশিফল: বৃষ রাশির জাতকদের ধনপ্রাপ্তি, আপনার দিন কেমন যাবে?

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?