এই মুহূর্তে

জলে লিটলের হ্যাটট্রিক, আয়ারল্যান্ডকে হারিয়ে সেমিতে নিউজিল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক: আয়ারল্যান্ডকে ৩৫ রানে হারিয়ে সেমিফাইনালে নিউজিল্যান্ড। দলের ১৮৫ রানের মধ্যে কেনে উইলিয়ামস একাই করেন ৬১ রান। মাত্র ৩৫ বলে। আয়ারল্যান্ডের ইনিংস দেড়শো রানেই শেষ হয়ে যায়। গ্রুপ-এ-য়ের পয়েন্ট টেবিলে নিউজিল্যান্ড শীর্ষস্থানে। আয়ারল্যান্ড হারলেও তারা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভালোই লডা়ই করেছে। সাংবাদিক সম্মেলনে নিউজিল্যান্ড অধিনায়ক কেনে উইলিয়ামসনের মুখে প্রশংসা শোনা গেল। তিনি বলেন, প্রতিপক্ষ শিবিরের পারফরম্যান্স কোনওভাবেই ফেলে দেওয়ার মতো নয়। এদিনের ম্যাচে টসে জিতে

প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। অন্যদিকে, পাওয়ার প্লে-য়ের সদ্ব্যবহার করেছে কিউয়িরা। পরে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড প্রথম আট ওভারেই বিনা উইকেটে ৬৮ রান সংগ্রহ করে। যদিও তাদের টার্গেট ছিল ওভার পিছু নয় রানের বেশি। যদিও ১৮৫ রান তাড়া করতে নেমে আয়ারল্যান্ড আটকে যায় ১৫০ রানের মধ্যে। এই জয়ের সুবাদে সেমিফাইনালে আসন তাদের নিশ্চিত। দলের পয়েন্ট সাত। গ্রুপের বাকি দুই দল অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডেরও সাত পয়েন্ট তোলার সুযোগ আছে। তবে নেট রানরেটে নিইজিল্যান্ড ওই দুই দলের থেকে অনেকটাই এগিয়ে। কেনে উইলিয়ামসনদের নেট রানরেট ২.১৩৩।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে আয়ারল্যান্ড হারলেও তারা ভালো লডা়ই চালিয়ে গিয়েছে। স্কোরবোর্ড সে কথাই বলছে। দলকে ৬৮ রানের একটা বড় উপহার দেন অ্যান্ড্রু বলবার্নি। ২৫ বলে তিনি ৩০ রান করেন। আজকের ম্যাচে ঘটল দ্বিতীয় হ্যাটট্রিক। সেরা বোলার লিটল। মাত্র চার ওভারে ২২ রানের বিনিময়ে তিন উইকেট সংগ্রহ করেন।  

আরও পড়ুন T-20WC 2022: বাংলাদেশ হেরে যাওয়ায় বাবাকে জড়িয়ে কান্না কন্যার

Published by:

Share Link:

More Releted News:

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

বেঙ্গালুরুর বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে ১৪৬ রানেই গুটিয়ে গেল লখনউ

মুম্বই শিবিরে দুঃসংবাদ! আগামী কয়েকটি ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন রোহিত শর্মা

বুমরাহ-অক্ষর-কুলদীপের প্রশংসায় পঞ্চমুখ তারকা পাক ক্রিকেটার 

IPL-এ সুযোগ না পাওয়া খেলোয়াড়রাই PSL-এ খেলেন, পিসিবির সমালোচনায় সরব পাক ক্রিকেটার

মাত্র ৩২ বছরে অবসর নিলেন অলিম্পিক জয়ী ব্যাডমিন্টন তারকা, আবেগঘন পোস্টে যা লিখলেন…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ