ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলের নিরিখে পেলেকে টপকে গেলেন নেইমার

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে ফুটবলের রাজা পেলেকে ছুঁয়েছিলেন নেইমার জুনিয়র। আর শুক্রবার বলিভিয়ার জালে বল জড়িয়ে হলুদ-সবুজ জার্সিতে সর্বাধিক গোল করার রেকর্ড গড়লেন ৩১ বছর বয়সী ফুটবল তারকা। ব্রাজিলের জার্সি গায়ে এখনও পর্যন্ত ৭৯টি গোল করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

২০২৬ সালের বিশ্বকাপের জন্য দক্ষিণ আমেরিকার অঞ্চলের বাছাই পর্বের ম্যাচে ঘরের মাঠে বলিভিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল ব্রাজিল। বিশ্বকাপের পরে ব্রাজিল;এর জার্সি গায়ে এদিন প্রথম খেলতে নেমেছিলেন নেইমার। শুরু থেকেই আক্রমণের ঝড় তোলেন নেইমার-রাফিনিয়ারা। ১৫ মিনিটেই পেনাল্টি আদায় করে নিয়েছিল পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। যদিও পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন নেইমার। ২৪ মিনিটেই অবশ্য বলিভিয়ার জালে বল জড়িয়ে দলকে এগিয়ে দেন রডরিগো। ৪০ মিনিটের মাথায় পায়ের সূক্ষ্ম ছোঁয়ায় প্রতিপক্ষের একের পর এক খেলোয়াড়কে পরাস্ত করে গোল পাননি নেইমার।

১-০ গোলে এগিয়ে থাকা ব্রাজিল দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ভয়ঙ্কর হয়ে ওঠে। ৪৭ মিনিটে নেইমারের কাছ থেকে বল পেয়ে ডান প্রান্ত দিয়ে দারুণ ফিনিশিংয়ে ব্রাজিলকে ২-০ গোলের লিড এনে দেন রাফিনিয়া। মিনিট সাতেক বাদে নেইমারের কাছ থেকে পাওয়া বল ফের বলিভিয়ার জালে জড়ান রডরিগো। যদিও ওই গোল হয়েছে কিনা সে সিদ্ধান্ত নিতে ভিআরের সাহায্য নেওয়া হয়। ৬১ মিনিটে দুর্দান্ত এক আক্রমণ থেকে গোল করে ব্রাজিলের জার্সি গায়ে সর্বাধিক গোলের রেকর্ড গড়েন নেইমার। টপকে যান সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় পেলেকে। ৭৮ মিনিটে আচমকাই গোল করে ব্যবধান কমায় বলিভিয়া। দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ে ফের একবার গোল করে দলকে এগিয়ে দেন নেইমার। শেষ পর্যন্ত ৫-১ গোলে জিতে মাঠ ছাড়ে পাঁচ বারের বিশ্বকাপ জয়ীরা।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?