আল হিলালকে ব্যক্তিগত বিমান ও সঙ্গিনীর সঙ্গে থাকার শর্ত দিলেন নেইমার

Share:

নিজস্ব প্রতিনিধি: নেইমার পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে যাচ্ছেন, এটা এখন প্রায় সকলেরই জানা। কিন্তু এ বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি নেইমার স্বয়ং। তবে সূত্র মারফত যা খবর প্রকাশ্যে আসছে, তাতে নেইমারের কিছু বলার অপেক্ষা আর রাখে না। আর এবার বিশেষ সূত্র মারফত যে তথ্যটি এই প্রসঙ্গে সামনে এল তাতে একপ্রকার নিশ্চিত যে, সৌদি ক্লাবেই যাচ্ছেন নেইমার।

জানা গিয়েছে, নেইমারকে নেওয়ার জন্য আল হিলালের পক্ষ থেকে ট্রান্সফার ফি হিসেবে পিএসজিকে ৯ কোটি ইউরো ডলার দেওয়া হবে। আল হিলাল নেইমারের সঙ্গে যেই পরিমাণ আর্থিক চুক্তি করতে চাইছে, তাতেও নাকি রাজি নেইমার। এক বিদেশি নিউজ পোর্টালের খবর অনুযায়ী নেইমারকে দু’বছরে ৩২ কোটি ইউরো ডলার দিতে রাজি হয়েছে আল হিলাল। এর পাশাপাশি নেইমার কিছু ব্যক্তিগত শর্ত রেখেছেন। তাতেও নাকি রাজি সৌদি ক্লাব কর্তৃপক্ষ।

নেইমার বলেছেন, তিনি ব্যক্তিগত বিমান চান একটি। তাও দিতে রাজি হয়েছে আল হিলাল। আবার প্রেমিকা ব্রুনো বিয়ানকার্দিকে নিয়েও তিনি একটি শর্ত রেখেছেন। তিনি বিয়ে না করেই তার প্রেমিকাকে নিয়ে সৌদি আরবে থাকতে চান। সেই শর্তেও রাজি আল হিলাল। আসলে সৌদি আরবে বিয়ে না করে একসঙ্গে কেউ থাকতে পারে না। এটি নিয়মবিরুদ্ধ। কিন্তু আল নাসেরে যোগ দেওয়া ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার প্রেমিকাকে নিয়ে একসঙ্গে থাকছেন। আর এবার সেই একই শর্ত রাখলেন নেইমার। তারকা ফুটবলারদের নিজেদের ক্লাবে ধরে রাখতে এমন শর্তে রাজি হচ্ছে সৌদি কাল্বগুলি। এছাড়াও কিছু আর্থিক চুক্তি হয়েছে নেইমারের সঙ্গে বলে জানা গিয়েছে। শুধু চুক্তি সাক্ষরিত হওয়া সময়ের অপেক্ষা, এমনটাই বিশেষ সূত্রে জানা গিয়েছে।

বাথরুমের দরজা বন্ধ করতে ভুলে যান? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

আচমকা পুরনো প্রেমের সঙ্গে যোগাযোগ, গুরুপূর্ণিমায় সুখবর পাবেন ৩ রাশির জাতকরা

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স