আইএসএলে চেন্নাইয়িনের সঙ্গেও ড্র করল লাল হলুদ

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: আইএসএলে লাল-হলুদের হতশ্রী পারফরম্যান্স অব্যাহত। শনিবার চেন্নাইয়িন এফসির সঙ্গেও পয়েন্ট নষ্ট করল ইস্টবেঙ্গল। ৮৬ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও ১-১ গোলে ড্র করেই মাঠ ছাড়তে হল কার্লোস কুয়াদ্রাতের শিষ্যদের। ৬ ম্যাচ খেলে একটি জয়, তিনটি পরাজয় আর দুটি ড্র করে ৫ পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকায় ৯ নম্বরে রয়েছে এক সময়ে দেশজোড়া খ্যাতি কুড়ানো লাল-হলুদ শিবির। এদিন ম্যাচ ড্র’র পরে প্রশ্ন উঠেছে, আর কবে জিততে শিখবেন মহেশ সিংরা।

ডুরান্ড কাপ আর কলকাতা ফুটবল লিগে জিততে না পারা ইস্টবেঙ্গল সমর্থকরা আশায় ছিলেন অন্তত আইএসএলে দল ঘুরে দাঁড়াবে। কিন্তু তাঁদের সেই আশার গুঁড়ে বালি পড়েছে। এদিন শুরু থেকে আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেছিলেন কুয়াদ্রাতের শিষ্যরা। রক্ষণকে দুর্ভেদ্য দুর্গ হিসেবে গড়ে তুলে প্রতি আক্রমণে যাচ্ছিলেন ইস্টবেঙ্গলের খেলোয়াড়রা। সেই আক্রমণ সামলাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছিল চেন্নাইয়িনদের রক্ষণ ভাগের খেলোয়াড়দের। ২৯ মিনিটে ইস্টবেঙ্গলের আক্রমণ সামাল দিতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন চেন্নাইয়িনের আয়ুস অধিকারী। এক গোলে এগিয়ে থাকার পরে ইস্টবেঙ্গলের খেলোয়াড়রা আক্রমণের ঝাঁজ না বাড়িয়ে খোলসে ঢুকে যান। প্রথমার্ধে অবশ্য ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লাল-হলুদ শিবির।

দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণের একটা ঝড় তোলার চেষ্টা করেছিলেন কুয়াদ্রাতের শিষ্যরা। যদিও সেই আক্রমণ সামাল দিয়ে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেন চেন্নাইয়িনের খেলোয়াড়রা।  মাঝ মাঠের পাশাপাশি অধিকাংশ সময় বল দখলেও রাখেন। ৮৬ মিনিটে রক্ষণের ভুলে গোল হজম করে লাল হলুদ শিবির। নিনথইনগানবা মেইতে গোল করে চেন্নাইয়িনকে সমতায় ফেরান। সমতা ফেরানোর পরে জয়ের জন্য মরিয়া হয়ে ঝাঁপিয়েছিলেন আরব সাগর পাড়ের ক্লাবটি। কিন্তু সাফল্য পায়নি। দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ের ৬ মিনিটে লাল কার্ড দেখে মাঠের বাইরে যান চেন্নাইয়ের রায়ান এডওয়ার্ডস।   

ব্যবহার না করলেও রাতে কমছে স্মার্টফোনের চার্জ, জেনে নিন আসল কারণ

বর্ষার নোংরা জলে পা ভিজে ইনফেকশন? বাড়িতেই করুন ১০ মিনিটের ম্যাজিক ফুট ডিটক্স

শনির নক্ষত্রে গোচর বৃহস্পতির, ১৯ অগস্ট পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

বুধের ভদ্র রাজযোগে ৩ রাশির জাতকদের লাগবে লটারি, কারা তারা?

আজকের রাশিফল: প্রেমে বিঘ্ন, সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ, সতর্ক থাকুন ৫ রাশির জাতকরা…

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের