হলান্ডের গোলে আফ্রিকার সাদা হাতিদের হারিয়ে ব্রাজিলের মুখোমুখি নরওয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি আদৌ খেলবেন কিনা, তা নিয়ে সংশয় ছিল। সব সংশয়ের অবসান ঘটিয়ে তিনি খেললেন। শুধু তাই নয়, ম্যাচের ৮৬ মিনিটে সতীর্থ প্যাট্রিক বার্গের বাড়ানো পাস  আলতো ছোঁয়ায় সহজেই আইভরি কোস্টের জালে জড়িয়ে দলকে জয় এনে দিলেন ম্যানচেস্টার সিটি তারকা আর্লিং হলান্ড। তাঁর গোলেই আইভরি কোস্টকে ২-১ ব্যবধানে বিশ্বকাপে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করল নরওয়ে। শেষ ষোলোয় পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবেন হলান্ড-আন্তনিও নুসারা। হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিলেও আক্রমণাত্মক ফুটবল খেলে দর্শকদের মন জয় করে নিলেন আমাদ দিয়ালোরা।

সোমবার (৩০ জুন) ডালাস স্টেডিয়ামে শুরু থেকেই ‘হাই প্রেসিং’ ফুটবল খেলতে শুরু করে নরওয়ে। প্রথমে কিছুটা খেই হারালেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দুর্দান্তভাবে ম্যাচে ফিরে আসে আইভরি কোস্ট। দু’দলের আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে খেলা। ম্যাচের ২১ মিনিটে ঘিসলাইন কোনানের ডানপায়ের শট কাছের অল্পের জন্য পোস্টের গা ঘেঁষে বাইরের জালে জড়ায়। এরপর ম্যাচের ২৮ মিনিটে নিকোলাস পেপের ডান পায়ের শট বাঁ দিক দিয়ে বেরিয়ে যায়। ম্যাচের ৩৯তম মিনিটে গোলের দেখা পায় নরওয়ে। বক্সের বাঁ দিক থেকে বল পেয়ে চমৎকার স্কিল দেখিয়ে জায়গা তৈরি করেন আন্তনিও নুসা। এর পর দুরন্ত শটে আইভরি কোস্টের গোলরক্ষক ইয়াহিয়া ফোফানাকে পরাস্ত করে দলকে এগিয়ে দেন তিনি।প্রথমার্ধে ১-০ এগিয়ে থেকে বিরতিতে যায় নরওয়ে। আইভরিকোস্টও অবশ্য আক্রমণ কম করেনি। নরওয়ের ৬ শটের বিপরীতে আফ্রিকান দলটি নিয়েছে ৫টি শট।

দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে ঝাঁপায়  আইভরি কোস্টের খেলোয়াড়রা।  একের পর এক আক্রমণ শানিয়ে নরওয়ের রক্ষণ ভাঙার চেষ্টা করেন। কিন্তু পারেননি। ৬০ মিনিটে বনি ও উলাইকে তুলে আইভরি কোস্ট মাঠে নামান আমাদ দিয়ালো এবং এলি ওয়াহিকে। এই কৌশলেই কাজ হয়। মাঠে নেমেই দিয়ালো ৬৬ মিনিটে নরওয়ের হেগেমের একটি নিশ্চিত গোলের শট লাইন থেকে ক্লিয়ার করেন। ৭৪ মিনিটে ডান প্রান্ত থেকে নিকোলাস পেপের সঙ্গে চমৎকার ওয়ান-টুর পর বক্সে ঢুকে কোনাকুনি শটে আইভরি কোস্টকে সমতায় ফেরান। খেলা যখন অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছে বলে সবাই ধরে নিয়েছিলেন, ঠিক তখনই নায়ক হিসেবে আবির্ভূত হন ম্যানচেস্টার সিটির তারকা আর্লিং হলান্ড। পুরো ম্যাচে আইভরি কোস্টের ডিফেন্ডাররা তাকে কড়া পাহারায় আটকে রাখলেও ৮৬ মিনিটে তিনি আর ভুল করেননি। ওসকার ববের পাস থেকে প্যাট্রিক বার্গ আইভরি কোস্টের তিন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বক্সে নিচু ক্রস বাড়ান হলান্ডকে লক্ষ্য করে। সুযোগসন্ধানী হলান্ড সেই বল  আলতো ছোঁয়ায় জালে পাঠিয়ে নরওয়েকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন। চলতি বিশ্বকাপে এটি তাঁর পঞ্চম গোল।তবে নাটকের শেষ অঙ্ক তখনও বাকি ছিল। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে বক্সের বেশ বাইরে থেকে নেওয়া দিয়ালোর ফ্রি কিক গোলপোস্টের কোণ দিয়ে ভেতরে ঢুকে যাচ্ছিল। কিন্তু গোলরক্ষক নেলান্দ বাজপাখির মতো লাফিয়ে উঠে বলটি বাইরে ঠেলে দেন। এদিনের রোমাঞ্চকর জয়ের ফলে আগামী রবিবার নিউজার্সিতে ভারতীয় সময় রাত দেড়টায় ব্রাজিলের মুখোমুখি হবেন হলান্ডরা।

ফের অগ্নিগর্ভ দিল্লি, তলস্তয় মার্গে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের